WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


মধ্যবিত্তের মাথায় হাত, এক ধাক্কায় আকাশ ছোঁয়া বাস ভাড়া



মধ্যবিত্তের মাথায় হাত, এক ধাক্কায় আকাশ ছোঁয়া বাস ভাড়া




আগামী সোমবার থেকে সারা রাজ্যে বাস চলাচলের কথা ঘোষণা করল রাজ্য সরকার। কন্টেনমেন্ট এলাকা গুলোকে বাইরে রেখে বাকি এলাকার মধ্যে দিয়ে চলবে বাস। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে‌ প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে সেই বৈঠকে চতুর্থ দফার লকডাউন শুরু করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। তবে আগের তিন দফায় লকডাউন এর তুলনায় এই চতুর্থ দফার লকডাউন হবে একদম অন্যরকম।




এবারের লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে মিলবে ছাড়। এছাড়া পরিবর্তন আনা হতে পারে লকডাউনের কিছু নিয়মে। এর আগে রাজ্যের গ্রীন জোন এলাকাগুলিতে বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেক্ষেত্রে লোকসান হবে বাস মালিকদের। তাই রাস্তায় আর বাস নামায়নি তারা। এর ফলে ৪ ঠা মে থেকে গ্রীন জোনে বাস চলাচলের যে ঘোষণা করেছিল রাজ্য সরকার তা আর বাস্তবে সম্পন্ন হয়নি। সেই সময়ে বেসরকারি বাস মালিক ও জেলা পরিবহন দপ্তর ভাড়া বাড়ানো কথা বলেছিল। সেই সিদ্ধান্ত গ্রাহ্য করা হলেও তা ফলপ্রসূ হয়নি।




বুধবার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় আগামী সোমবার থেকে রাজ্যে বাস চালানো হবে। বাস মালিকদের লোকসান ঠেকাতে বাস মালিকরা সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা করার আবেদন জানায়। এরপরে প্রতি স্টপেজে ভাড়া বাড়বে। যদিও এই আবেদনের পরিপ্রেক্ষিতে কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি পরিবহন মন্ত্রী দপ্তর।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe