WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীর করোনা সংক্রমণ!





মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীর করোনা সংক্রমণ!
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীর করোনা সংক্রমণ!




অমিয় ঘোষ ,মালদা: এই প্রথম মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক রুগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।




কাল রাতে জেলায় নতুন করে যে ২৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে তার মধ্যেই ওই ব্যক্তিও রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিটি কালিয়াচকের বাসিন্দা। তিনি কিছু দিন আগেই মুম্বই থেকে ফিরে হোম কোয়ারান্টিনে ছিলেন। তবে সম্প্রতি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হওয়ায় শনিবার মালদা মেডিকেল কলেজের ওয়ার্ডে ভর্তি হন তিনি। কাল রাতেই লালার নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।


[ আরোও পড়ুন





সংক্রমণ ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে মালদার নারায়নপুরের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তের সঙ্গে যাঁরা সারি ওয়ার্ডে ভর্তি ছিলেন তাঁদেরও লালার নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২৪ হলেও আক্রান্তরা উপসর্গহীন হওয়ায় এতদিন তা খানিকটা স্বস্তির খবর ছিল। কিন্তু সারি ওয়ার্ডের করোনা আক্রান্ত ব্যক্তির জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকায় তা যথেষ্ট চিন্তায় ফেলেছে ।





প্রসঙ্গত, মালদার কোভিড হাসপাতালে প্রাথমিকভাবে সারি ওয়ার্ড খোলা হলেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় পরে তা আবার মালদা মেডিকেল হাসপাতালেই স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, সংক্রমণ ধরা পড়ার পরই ওয়ার্ডটিকে জীবাণুমুক্ত করা হয়। স্বস্তির খবর যে এরদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ জন।




আরোও পড়ুন







এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe