WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে মালদার হাসপাতালে বিক্ষোভ সাফাইকর্মীদের





কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে মালদার হাসপাতালে বিক্ষোভ সাফাইকর্মীদের
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে মালদার হাসপাতালে বিক্ষোভ সাফাইকর্মীদের




অমিয় ঘোষ,মালদা:- লকডাউনে হটাৎ সাফাইকর্মীদের কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। লকডাউনের প্রায় দু’মাস পেরলেও এখনও সাফাইকর্মীদের কাজে নিয়োগ করছে না ঠিকাদার সংস্থা। এমনই অভিযোগ তুলে ও কাজে পুনরায় নিয়োগের দাবিতে পুরাতন মালদার হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাইকর্মীরা। 






এক সাফাইকর্মী জানান, মৌলপুর হাসপাতালে নয়জন সাফাইকর্মী দীর্ঘদিন ধরে কাজ করছিলাম।কিন্তু এই লকডাউনের আগে। এক সাফাই কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাই তিনি অসুস্থতার কারণে এক মাসের ছুটি নেন। ছুটি শেষে তিনি কাজে যোগ দিতে এলে তাঁকে দু’মাস পর কাজে নেওয়া হবে বলে জানানো হয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে ওই সাফাইকর্মী আর্থিক সঙ্কটে রয়েছেন।শুধু তাই নয় লকডাউনের মধ্যে আরও কিছু সাফাইকর্মীকে কাজ থেকে ছেঁটে দেওয়া হয়েছে। তাঁদের জানানো হয়েছে, তাঁদের আর কোনো কাজ দেওয়া হবে না। জেলার প্রায় প্রতিটি ব্লকে এমনই অভিযোগ উঠছে। অবিলম্বে ওই সকল সাফাইকর্মীদের পুনরায় কাজে নিয়োগ করতে হবে। যদি সাফাইকর্মীদের দাবি না মেনে কাজে নিয়োগ না করানো হয় তাহলে জেলার প্রতিটি ব্লকের সাফাইকর্মীদের নিয়ে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।


উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওল্ড মালদা কমিটি মেম্বার ও মালদা জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিল


নর্থ বেঙ্গল বাসফোর ত্রবং হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা জেলা কমিটির সভাপতি লব কুমার মল্লিক, সহ -সভাপতি মধু বাসফোর ত্রবং পুরাতন মালদা কমিটির পক্ষ থেকে মিঠুন ডোম প্রমুখ৷






এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe