WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


 জুলাই থেকে খুলবে সমস্ত স্কুল, আসার অনুমতি কেবল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের





জুলাই থেকে খুলবে সমস্ত স্কুল, আসার অনুমতি কেবল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের
জুলাই থেকে খুলবে সমস্ত স্কুল, আসার অনুমতি কেবল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের




নিউজ ডেস্ক, নতুন দিল্লি : দেশের সমস্ত স্কুলগুলিকে (School) জুলাই মাস থেকে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার (Central Government)। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণই করা হয়। তবে এও বলা হয়েছে ক্লাস সেভেন পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসতে হবে না। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে তবেই আসতে হবে। নির্দেশ অনুযায়ী, আপাতত জোন অনুযায়ী ধাপে ধাপে সমস্ত স্কুল খোলা হবে। গ্রিন জোনের স্কুলগুলিকে আগে খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর অরেঞ্জ জোন ও সব শেষে রেড জোনের স্কুলগুলি খোলা হবে।





তবে স্কুল খুললেও উপস্থিতির হার একদিনে ৩০ শতাংশের বেশি হওয়া যাবে না। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের একদিন ছেড়ে ছেড়ে উপস্থিত হতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ছোটরা যেহেতু নিয়ম ও স্বাস্থ্যবিধি মানতে পারবে না তাই তাদের বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। পরবর্তী নির্দেশ আসার পর সমস্ত স্কুলগুলি খোলা হবে ও পঠনপাঠন পুরোপুরি স্বাভাবিক হবে, তখনই অভিভাবকরা তাঁদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে পারবেন। 





অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা স্কুলে আসলে তাদের সামাজিক দূরত্ব মানার বিধি দেখতে হবে শিক্ষকদের। শিক্ষক-শিক্ষিকা-দের মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। প্রতিটা স্কুলে ব্যবস্থা করতে হবে থার্মাল স্ক্রিনিংয়েরও। তিন জন বসার বেঞ্চগুলিতে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না। স্কুলের নানা জায়গায় ব্যানার ও ফেস্টুন লাগিয়ে সচেতনতা প্রচারচালাতে হবে।




পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে খবর। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, “শিক্ষক এবং পড়ুয়া উভয়ের সুরক্ষার কথা ভেবেই নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলতে হবে এখন। সামাজিক দূরত্ব হোক বা পরিচ্ছন্নতা — এ বিষয়ে কোনও আপস করা যাবে না।” এই গোটা বছরটিই ক্লাস সেভেন পর্যন্ত পড়ুয়াদের বাড়িতে থাকতে হতে পারে করা হচ্ছে। তবে ক্লাস দেরিতে শুরু হওয়ায় সিলেবাসের বিষয়টি ছোট করা হবে কিনা তা জানানো হয়নি।




আরোও পড়ুন






এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe