WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


ঝেঁপে আসছে বৃষ্টি! এই মুহুর্তে বড়ো আপডেট দিলো আবহাওয়া দফতর





ঝেঁপে আসছে বৃষ্টি! এই মুহুর্তে বড়ো আপডেট দিলো আবহাওয়া দফতর
ঝেঁপে আসছে বৃষ্টি! এই মুহুর্তে বড়ো আপডেট দিলো আবহাওয়া দফতর




নিউজ ডেস্ক : ঝড় নেই, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টা। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের ৫ জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে নয়, এবার উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে। আমফান আসার শুরু থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গে। আমফান আসার আগেও যখন দক্ষিণবঙ্গ‌ প্যাচপ্যাচে গরমে নাজেহাল তখনো উত্তরবঙ্গে গড়ে ৩৮ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হচ্ছিল। আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে আআলিপুরদুয়ার , কোচবিহার, জলপাইগুড়িতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।




আরোও পড়ুন





আজ, রবিবার সকাল থেকে কোচবিহারে ১৭.২ ও জলপাইগুড়িতে ১.২ ও দার্জিলিংয়ে ০.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সকাল পর্যন্ত কোচবিহারের ৫২.৫ মিলিমিটার, জলপাইগুড়িতে ৩৭.২ মিলিমিটার, দার্জিলিংয়ে ৮.৯ মিলিমিটার বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের সমস্ত জেলগুলির সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ২৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আমফানের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম এবং বাতাসে আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৬৪ শতাংশ।




গতকাল কোনরকম বৃষ্টি না হলেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সারাদিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবারের তুলনায় আজ সকালের তাপমাত্রার পারদ বৃদ্ধি পেয়েছে।




আরোও পড়ুন







এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe