WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীকে প্রাণে মারার হুমকি

তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীকে প্রাণে মারার হুমকি

অমিয় ঘোষ ,মালদা:- পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মালদার কালিয়াচক-১ ব্লকের আলিনগর গ্রামপঞ্চায়েতের ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কালিয়াচক থানায়  অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান ও তার স্বামী ।

আলিনগর গ্রামপঞ্চায়েত তৃণমূল পরিচালিত প্রধান রুমি বিবি৷ রুমি বিবির অভিযোগ, গত ১৫ দিন ধরে আমাকে  পাঁচ লাখ টাকার দাবি করছিল কালিকাপুর গ্রামের শাহজাহান বিশ্বাস। যদি টাকা না দিয় তাহলে তাঁকে ও তাঁর স্বামীকে খুন করবে বলে হুমকিও দেন ৷এক প্রকার বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন রুমি বিবি। এই ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ও তাঁর স্বামী । অভিযোগের করার ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

প্রধান রুমি বিবি জানান, এর আগেও বেশ কয়েকবার টাকার দাবি করেছিল শাজাহান৷ কিন্তু টাকা না দেওয়ায় তার দলবল পঞ্চায়েতের কাজকর্ম করতে বাধা দিচ্ছে।তিনি কালিয়াচক থানায় সমস্ত ঘটনা জানিয়ে এবং শাহজাহানের বিরুদ্ধে  লিখিত অভিযোগ দায়ের করেছেন৷প্রধান রুমি বিবির প্রতিবেশী সায়েদ শেখ জানান, এর আগেও বেশ কয়েকবার শাহজাহান গ্রামে এসে প্রধানকে হুমকি দিচ্ছে৷ এবার তিনি বলেছেন পাঁচ লাখ টাকা না দেওয়া হলে প্রধান সহ তাঁর পরিবারকে খুন করার হুমকি দিয়েছে শাহজাহান। এর আগেও প্রধানের বাড়িতে ঢুকে লোকজনকে মারধর করেছেন তিনি ।


আরোও দেখুন:-


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe