WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


চলচ্চিত্র নির্মাতাদের ইমপার নির্দেশে স্বস্তি টলিউডে, প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে  





চলচ্চিত্র নির্মাতাদের ইমপার নির্দেশে স্বস্তি টলিউডে, প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে
চলচ্চিত্র নির্মাতাদের ইমপার নির্দেশে স্বস্তি টলিউডে, প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে




নিজস্ব সংবাদদাতা, এন্টারটেনমেন্ট ডেস্ক: অবশেষে টলিউডে স্বস্তির খবর। করোনার সংক্রমণ ঠেকাতে আচমকাই গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়। ২৫ মার্চ থেকে বন্ধ ইন্ডাস্ট্রির যাবতীয় কাজ। ফলে টাকা মিটিয়ে দেওয়াও সম্ভব হয়নি। যার জেরে বন্ধ শুটিং ও পোস্ট প্রোডাকশনের যাবতীয় কাজ। কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রাপ্য অর্থও পাননি কর্মীরা। ফলে লকডাউনে গৃহবন্দি থাকলেও আর্থিক সংকটে পড়েছেন অনেক কলাকুশলী থেকে টেকনিশিয়ানরা। বকেয়া টাকা না মেটায় পকেটে টান পড়েছে মানুষের। আর সেই কারণেই কর্মীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার জন্য চলচ্চিত্র নির্মাতাদের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসারস অ্যাসোসিয়েশন বা ইমপা (IMPPA)।




আরোও পড়ুন





 ইমপার তরফে একটি বিবৃতি প্রকাশ করে চলচ্চিত্র নির্মাতাদের জানানো হয়, তাঁরা যেন তাঁদের কর্মচারীদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেন। এই কর্মচারীদের মধ্যে দৈনিক মজুরি শ্রমিক, টেকনিশিয়ান ও শিল্পী-সহ সকলেই রয়েছেন। কারণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের পরিস্থিতি বেশ খারাপ। টাকা না মিটিয়ে দিলে তাঁদের দিন গুজরানেই সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রোযোজকদের কাছে আবেদন করেছে ইমপা।




প্রসঙ্গত, হাজার হাজার দৈনিক মজুরি শ্রমিক এবং অন্যান্য শিল্পীরা লকডাউনের জেরে তাঁদের বকেয়া টাকা পাননি। এই পরিস্থিতিতে বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটি তাঁদের সহায়তা করতে এগিয়ে এসেছেন। সলমন খান কাজ বন্ধ হওয়া সত্ত্বেও তাঁর প্রযোজনা সংস্থার কর্মীদের দৈনিক মজুরি দিয়ে আর্থিক সহায়তা করেন। লকডাউনের কারণে চাকরি হারিয়েছেন এমন শিল্পের লোকদের রেশন দেওয়ার জন্য তাঁর শিল্পকর্ম নিলামও করেন সোনাক্ষী সিনহা। এছাড়া অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কৃতী স্যানন-সহ অনেকেই ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান ও দিনমজুরদের পাশে দাঁড়ান।




আরোও পড়ুন






এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe