WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


করোনার জের, স্থগিত জাতীয় গেমস 



করোনার জের, স্থগিত জাতীয় গেমস




স্পোর্টস ডেস্ক: করোনার জেরে আবারও বন্ধ হয়ে গেল একটি ক্রীড়া প্রতিযোগিতা। ৩৬ তম জাতীয় গেমস অক্টোবর-নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার তা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ন্যাশনাল গেমসের আয়োজক কমিটি। কোভিড-১৯ এর জন্য বিশ্ব জুড়ে স্থগিত রয়েছে বিভিন্ন খেলা। তার প্রভাব এবার পড়ল জাতীয় গেমসের উপর। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) সম্প্রতি গোয়া সরকারকে জানিয়েছিল ২০ অক্টোবর থেকে ৪ নভেম্বর জাতীয় গেমস আয়োজন করতে হবে তাদের। কিন্তু  যেভাবে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে গেমস স্থগিত করা ছাড়া কোনও উপায় ছিল না। 




গোয়ার উপমুখ্যমন্ত্রী মনোহর বাবু আজগাওকর তাঁর বার্তায় জানিয়েছেন, ‘‘জাতীয় গেমসের আয়োজক কমিটি সিদ্ধান্ত নিয়েছে জাতীয় গেমস স্থগিত রাখার কারণ কোভিড-১৯ মহামারী।''  তিনি আরও বলেন, ‘‘কমিটি সেপ্টেম্বরের শেষে আবার আলোচনায় বসবে গোয়ায় ন্যাশনাল গেমসের দিন নির্ধারিত করতে। গোয়া সরকার ক্রীড়া মন্ত্রকের থেকে উপদেশ নেবে, এবং তারা চার মাস সময় চাইবে গেমস আয়োজন করার জন্য।''


 উল্লেখ্য এর আগে ২০১৫ সালে শেষবার অনুষ্ঠিত হয়েছিল জাতীয় গেমস।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe