WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

BREAKING: ঔরঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে গেল মালগাড়ি, নিহত ১৪ জন

BREAKING: ঔরঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে গেল মালগাড়ি, নিহত ১৪ জন

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ফের মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা। পরিযায়ী শ্রমিকদের দেহের ওপর দিয়ে চলে গেল একটি মালবাহী ট্রেনের খালি রেক। ঘটনায় ১৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত ওপর ১ জন।

ঔরঙ্গাবাদের কর্মাদ এলাকায় এই ঘটনার খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় রেল লাইনে শুয়ে ছিলেন ওই পরিযায়ী শ্রমিকেরা। তারা ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন।

সাউথ সেন্ট্রাল রেলওয়ের কর্মকর্তা জানিয়েছেন, আওরঙ্গাবাদের করমাদের কাছে একটি দুর্ঘটনা ঘটে। মালবাহী একটি ওয়াগনের খালি রেক পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে চলে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে…


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe