WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe




  




জনতার মাথায় হাত, এক ধাক্কায় ২টাকা দাম বাড়ল পেট্রোলের



জনতার মাথায় হাত, এক ধাক্কায় ২টাকা দাম বাড়ল পেট্রোলের




  টানা চতুর্থ দিন বাড়ল পেট্রোলের দাম। ৭৩ থেকে হয়ে গেল ৭৫। চোখের পলকে বললেও ভুল হবে না। এই কয়েকদিন আগে ৭৩.৩০ ছিল। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ল গত দিন দিন ধরে। বুধবার আর ৩৮ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম ৭৫.৩৬ টাকা।




চার দিনের ফারাকে দাম বাড়ল ২.০৪ টাকা। মানুষ নাজেহাল তারমধ্যেই দ্রুত গতিতে বাড়ছে পেট্রোলের দাম। এমনটাই জানা যাচ্ছে বাজার সূত্রে। মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৪.৯৮ টাকা। সোমবার এই দাম ছিল ৭৪.৪৬ টাকা। দাম বাড়ে এক দিনের ফারাকে ৫২ পয়সা। এর আগে সোমবার দাম বেড়েছিল ৫৭ পয়সা। ৭৩.৮৯ থেকে দাম হয়েছিল ৭৪.৪৬।




তারও আগে টানা ২ মাস সাত দিন অপরিবর্তিত ছিল কলকাতার পেট্রোলের দাম। বিশাল পরিমাণে কেন্দ্রের শুল্ক বৃদ্ধি হলেও কলকাতার পেট্রোলের দামে তার কোনও প্রভাব পড়েনি। দাম আটকে ছিল ৭৩.৩০ টাকায়। ৬৭ দিন পর প্রথম দাম বাড়ে রবিবার। সেই চেন শেষ পর্যন্ত ভেঙ্গে যায় রবিবার।দীর্ঘদিন এক স্থানে কলকাতার পেট্রোলের দাম আটকে থাকা কোনও সুখবর নিয়ে আসেনি। উলটে এই মন্দার বাজারে যখন মানুষ পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে নিজস্ব যান ব্যবহারের চেষ্টা করছে ঠিক তখনই পকেটে চাপ ক্রমে বাড়াচ্ছে। অনেকের হাতেই এখন অর্থ নেই। কেউ অর্ধেক মাইনে পাচ্ছেন, কেউবা মাসের মাইনেটাও পাননি লকডাউনে সংস্থার কাজ বন্ধ থাকার জন্য। এমন সমস্যার সময়ে কলকাতায় পেট্রোলের দাম বাড়ে এক ধাক্কায় ৫৯ পয়সা। রবিবার পেট্রোলের দাম হল ৭৩.৮৯ টাকা। ধাপে ধাপে তা বাড়ল ২টাকার বেশি।




এমন যে হতে পারে তার আভাস আগেই মিলেছিল। কারন গত ৪ সপ্তাহে অপরিশোধিত তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে । পেট্রোলের দাম একাধিক জিনিসের উপর নির্ভর করে । তার মধ্যে একটি হল অপরিশোধিত তেলের দাম । কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা কমা সত্ত্বেও ভারতে সেই অনুপাতে কেন দাম কমেনি এর প্রথম কারণ ট্যাক্স ৷ দ্বিতীয় ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় ।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe