WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


আইসোলেশনে ক্যারিবিয়ান হেড কোচ 



আইসোলেশনে ক্যারিবিয়ান হেড কোচ




স্পোর্টস ডেস্ক: শুক্রবার এক শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার পর থেকে ওল্ড ট্র্যাফোর্ডের হোটেলে সেল্ফ-আইসোলেশনে আছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স। তবে এই ঘটনা ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের প্রস্তুতিতে ব্যাঘাত সৃষ্টি করবে না বলে জানিয়ে দিলেন দলের অন্যতম পেসার আলজারি জোসেফ। দলের সঙ্গে অনুশীলনে ফেরার আগে দু’বার কোভিড-১৯ পরীক্ষা হবে সিমন্সের। তাতে ঠিকঠাক ফল এলে তবেই বৃহস্পতিবার থেকে নেটে দেখা যাবে সিমন্সকে। এর আগে পাকিস্তানের ক্রিকেটাররাও আক্রান্ত হয়েছেন করোনায়। যা নিয়ে ক্রিকেটমহলে বাড়ছে উদ্বেগ। 




ওয়েস্ট ইন্ডিজ দল অবশ্য চিন্তিত নয়। সিমন্সের অনুপস্থিতিতে সহকারী কোচ রডি এস্টউইক ও রেয়ন গ্রিফিথ সোমবার থেকে চালু হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দলের দায়িত্বে থাকছেন। তিন টেস্টের সিরিজ শুরু হচ্ছে ৮ জুলাই থেকে সাউদাম্পটনে। আলজারি জোসেফ বলেছেন, “কোচের অসুস্থতা আমাদের প্রস্তুতিতে সমস্যা হয়ে উঠবে না। আমাদের কী করতে হবে তা জানা রয়েছে। কী ভাবে প্রস্তুতি নিতে হবে তা জানি। অন্য কোচরাও রয়েছেন। তাই এটা আমাদের কাছে বড় কোনও সমস্যা নয়।”





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe