WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


করোনার জের, বাতিল সিএবির ঘরোয়া লিগ 



করোনার জের, বাতিল সিএবির ঘরোয়া লিগ




স্পোর্টস ডেস্ক: করোনার জেরে এ বছরের মতো চলতি মরসুমের ঘরোয়া ক্রিকেট লিগ বাতিলের সিদ্ধান্ত নিল সিএবি। ফাস্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সহ অন্যান্য সমস্ত টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। শুক্রবার সন্ধ্যায় সিএবি দফতরে বৈঠকে বসেন সিএবির আধিকারিকরা। ওই সভাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী বছর আবার নতুন করে শুরু হবে সিএবির ঘরোয়া লিগ। এ বছরের টুর্নামেন্টের পয়েন্ট পরের মরসুমে কোনও প্রভাব পড়বে না। বিভিন্ন ক্লাব কমিটির সঙ্গে এদিন বৈঠক করেন সিএবি কর্তারা। মেডিক্যাল আধিকারিকদের সঙ্গেও কথা বলা হয়। সকলের মত নিয়ে বলা হয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনও ভাবেই লিগ শুরু করা সম্ভব নয়।





উল্লেখ্য শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিএবি দফতরে ইডেনের সামনে এদিন বৃক্ষরোপণ করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। করোনা পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়নের উপর জোর দেওয়ার বার্তা দেন সিএবি সভাপতি।














এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe