WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


রাস্তায় নেমে জবাব দেবে তৃণমূল কংগ্রেস 



রাস্তায় নেমে জবাব দেবে তৃণমূল কংগ্রেস




অমিয় ঘোষ:- করোনা এবং আমফানের দাপটে জেরবার তৃণমূল দল ও প্রশাসন। এই সংশয় এখন দলের নেতা-কর্মীদের ভেতর ছড়িয়েছে। বিরোধীদের পাশাপাশি সাধারণের ক্ষোভের মুখে এখন দল ও সরকার। তাই এবার ২০২১-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামতে চলেছে তৃণমূল নেতৃত্ব। বিরোধীরা বলছেন, রাজ্যের মানুষ এখনও বিপন্ন। তাদের পাশে শাসকদল সেভাবে দাঁড়াতে পারেনি। তাই এবার ভয়ে নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছে তৃণমূল।


দলীয় সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে এই প্রচার কর্মসূচি শুরু করবে তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছে এই প্রচারের কৌশল ঠিক করতে এবার দায়িত্ব নিচ্ছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর বা পিকে। এতকাল যা করে এসেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কী ভাবে বিরোধীদের সমালোচনার জবাব দেওয়া হবে তা ঠিক করে দিতে মঙ্গলবার দলের বিধায়ক ও নেতৃত্বকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিছু নির্দেশও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ৫ থোকে ১০ জুন পর্যন্ত রাজ্যের সবকটি বিধানসভায় বিরোধীদের সমালোচনার জবাব দিতে প্রচারে নামবেন বিধায়করা। যেখানে দলের বিধায়ক নেই সেখানে দলীয় নেতৃত্বই দায়িত্ব নেবে এই প্রচারের। করোনা সংক্রমনে রাজ্যের ভূমিকা, আমফানোত্তর পরিস্থিতি এবং ত্রাণ নিয়ে বিরোধীদের সমালোচনার কি ভাবে জবাব দেওয়া হবে এই সব বিষয়গুলিই প্রচারে গুরুত্ব পাবে।হবে।








এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ,দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।




নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe