WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


যৌন সম্পর্কের সময়ও মাস্ক পরা বাধ্যতামূলক জানাচ্ছেন বিশেষজ্ঞরা



যৌন সম্পর্কের সময়ও মাস্ক পরা বাধ্যতামূলক জানাচ্ছেন বিশেষজ্ঞরা




নিউজ ডেস্ক : করোনা ভাইরাস মহামারীতে এই মুহূর্তে জর্জরিত একাধিক দেশ। কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে এই ভাইরাসের কারণে প্রান হারিয়েছেন।’ এছাড়াও একাধিক দেশের অর্থনীতিতে প্রভাব পড়েছে এই ভাইরাসের।তাই সতর্কতা এখন সবসময়ের সঙ্গী।




বিশেষজ্ঞরা জানাচ্ছেন যৌন সম্পর্ক স্থাপনের সময় যুগলদের এই মুহূর্তে মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। একাধিক গবেষণাতে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যৌন সম্পর্ক স্থাপনের কারণে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। আর সেই কারণেই মাস্ক পরার কথা জানিয়েছেন তাঁরা।





বিশেষজ্ঞরা জানাচ্ছেন চুম্বন সহ একাধিক শারীরিক ঘনিষ্ঠতা এই মুহূর্তে এড়িয়ে চলতে। যাতে কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকা যায়। কারণ এই লক ডাউনে পারিবারিক সময় কাটাতে ব্যস্ত সকলেই। তাই কোনভাবে যাতে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একাধিক গবেষকেরা একাধিক পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।




বিশেষজ্ঞরা জানাচ্ছেন হস্তমৈথুন অপেক্ষাকৃত এই সময়ে কম ঝুঁকি পূর্ণ একটি পদক্ষেপ। অন্যদিকে অপর কোন ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে। তাই প্রয়োজনীয় সতর্কতা যাতে সকলে অবলম্বন করেন সেই বিষয়ে সকলকে সচেতন করা হয়েছে।




জানানো হয়েছে যে সকল ব্যক্তি ইতিমধ্যে স্বেচ্ছা কোয়ারেন্তাইনে রয়েছেন তাদের মধ্যে যৌন সম্পর্কের ক্ষেত্রে কোনও ঝুঁকি নেই। তাই এই মহামারীতে যাতে কোন রকম বিপদ না হয় সকল বিশেষজ্ঞরা সেই কারণে আপাত ভাবে এই সিদ্ধান্ত জানিয়েছেন। মনে করা হচ্ছে এর ফলে কিছুটা হলেও রধ করা যাবে ভাইরাস সংক্রমণ।













এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe