WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


কিপিং না দেখেই জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল ধোনিকে, ফাঁস করলেন কিরমানি



কিপিং না দেখেই জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল ধোনিকে, ফাঁস করলেন কিরমানি




স্পোর্টস ডেস্ক : সাল ২০০৪। দেওধর ট্রফির ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। জাতীয় দলে উপেক্ষিত থাকার হতাশা দূর করতে ঠিক করে নিয়েছিলেন, এমন ছক্কা হাঁকাবেন, যা এক্কেবারে মাঠে থাকা নির্বাচকদের গায়ের ওপর পড়ে। তারপর সেই বিধ্বংসী ইনিংস। জাতীয় দলে ডাক। বাকিটা ইতিহাস।




মহেন্দ্র সিংহ ধোনির জাতীয় দলে অন্তর্ভুক্তির এই কাহিনি প্রায় সকলেরই জানা। তবে সেই সময়কার জাতীয় নির্বাচক তথা প্রাক্তন উইকেটকিপার সৈয়দ কিরমানি ফাঁস করলেন, ধোনির সুযোগ পাওয়ার আর এক অজানা বৃত্তান্ত।




দারুণ সম্ভাবনাময় সেই ক্রিকেটার দলে আসতেই পারে বলে কিরমানিকে জানিয়েছিলেন প্রণব রায়। তাঁর কাছ থেকে শোনার পরে কিরমানি জানতে চান, সেই ম্যাচে ধোনি খেলছেন কি না। কিরমানি বলেছেন, “প্রণব আমাকে জানায় সেই তরুণ ওই ম্যাচে উইকেটকিপিং করছে না। ফাইন লেগে ফিল্ডিং করছে। তখন ধোনির গত দু’ বছরের পরিসংখ্যান দেখতে চাই । তা দেখে তো আমি অবাক হয়ে যাই। ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতার পরিচয় দিয়েছে ধোনি। আর সেই পরিসংখ্যান দেখার পরে ওর কিপিং না দেখেই পূর্বাঞ্চল দলে নেওয়ার সম্মতি দিয়ে দিই।”





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe