WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

রেড অ্যালার্ট! ভয়াবহ বৃষ্টিতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য

রেড অ্যালার্ট! ভয়াবহ বৃষ্টিতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য

নিউজ ডেস্ক : দেশজুড়ে বৃষ্টির পরিমান বেড়েই চলেছে। আগে থেকেই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এবছর যে পরিমানে বৃষ্টি হয়েছে, গত ১২ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমান আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বেশকিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশকিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির কারনে ভূমিধস ও বন্যার প্রবল সম্ভাবনা রয়েছে। সেজন্যই কোনো রকম গাছাড়া মনোভাব না দেখিয়ে, রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।

বর্তমানে অতিভারী বৃষ্টির ফলে আসাম, বিহারসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বিহারে তো বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আঘাতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এদিকে আসামের অবস্থা খুব খারাপ। ভয়াবহ বন্যা হয়ে গিয়েছে আসামে। ঘর ছাড়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ। আসামের বন্যাতে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আমাদের রাজ্যের উত্তরবঙ্গেও প্রতিদিনেই ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, গত মাসে দেশজুড়ে ১৮ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পরিমান বাড়ার কারনে কৃষকরা অনেকটা উপকৃত হয়েছে। বর্তমানে ধান, তৈলবীজ, তুলোর চাষসহ অনেক কিছু সবজি চাষ শুরু হয়েছে। এছাড়াও মধ্যভারত ও গুজরাটের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার কারনে আগামী ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই অতি ভারী বৃষ্টিপাত কিছুদিন চললে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe