WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


করোনা উদ্বেগ বাড়াচ্ছে মালদহে, আক্রান্ত আরও ২৮





করোনা উদ্বেগ বাড়াচ্ছে মালদহে, আক্রান্ত আরও ২৮







 নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ আতঙ্ক বাড়াচ্ছে মালদহে। বেড়েই চলেছে মারণ ভাইরাসের সংক্রমণ। মালদহে নতুন করে ২৮ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় নতুন করে আক্রান্ত ওই ২৮ জনের মধ্যে ১০ জন ইংরেজবাজার পুরসভা এলাকার বাসিন্দা। আক্রান্ত আরও ১৩ জন পুরাতন মালদহ ব্লকের বাসিন্দা।




গোটা রাজ্যেই বাড়ছে সংক্রমণ। প্রতিদিন শ’য়ে-শ’য়ে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। শুক্রবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯,৮১৯ জন।




বৃহস্পতিবার নতুন করে রাজ্যে আরও ৬৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের৷ ফলে করোনায় এখনও পর্যন্ত গোটা রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৯।




মালদহেও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ. যা নিয়ে ঘোরতর উদ্বেগে রয়েছে জেলা স্বাস্থ্য দফতর। শুধু মালদহের শহরাঞ্চলেই শতাধিক মানুষ নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।




মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে আরও কঠোর ব্যাবস্থা নিচ্ছে প্রশাসন। মালদহ শহরে সকাল দশটা পর্যন্ত খোলা থাকছে সবজি ও মাছের বাজার। বিকেল তিনটে পর্যন্ত শহরে দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে।




এরই পাশাপাশি বাড়ির বাইরে বেরোলে সামাজিক দূরত্ববিধি, মুখে মাস্ক পরা-সহ সংক্রমণ রোধে তৈরি বিভিন্ন নিয়ম যাতে প্রত্যেকে মেনে চলেন সেব্যাপারে সতর্কতামূলক প্রচার চলছে প্রশাসনের তরফে।






এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe