WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

কবে অবসর নেবেন ক্রিকেট থেকে? ইঙ্গিত দিলেন ভারতের হিটম্যান রোহিত শর্মা

কবে অবসর নেবেন ক্রিকেট থেকে? ইঙ্গিত দিলেন ভারতের হিটম্যান রোহিত শর্মা

করোনাভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউনের মধ্যে লাইভে এসে কথাবার্তা বলছেন ক্রিকেটাররা। গল্প করতে করতে নিজেদের সম্পর্কে অনেক অজানা কথাও বলে ফেলছেন তারা। যেমন কিছুদিন আগে ভারতীয় পেসার মহম্মদ শামি বলেছিলেন একটা সময় তিনি একাধিকবার সুইসাইড করার কথা ভেবেছিলেন। এবার পালা হিটম্যান রোহিত শর্মার।

লাইভ চ্যাটে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথা বলতে বলতে তিনি বলেন, “ভারতে আমরা যখন বড় হয়ে উঠতে থাকি তখন ক্রিকেটকেই মনে হয় জীবন। কিন্তু ক্রিকেটের বাইরেও জীবনে অনেক কিছু থাকে। ৩৮-৩৯ বছর বয়সে পৌঁছে সাধারণত শেষ হয় ক্রিকেট কেরিয়ার। আমি জানি না তুমি কখন ক্রিকেটকে বিদায় জানাবে, তবে আমি নিশ্চিত ভাবেই তোমার আগে অবসর নেব।”

এরমধ্যেই রোহিতের ভবিষ্যৎ ক্রিকেট জীবন নিয়ে আভাস পাওয়া যায়। সম্ভবত আর ৫-৬ বছর মাঠে দেখা যাবে তাঁকে। ওয়ার্নার এবং রোহিত দুজনেরই বয়স ৩৩। সেদিক থেকে রোহিতের এই মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe