WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

মদের দোকানে এতো ভিড় কিন্তু অসহায় শ্রমিকদের বেলায় যত নিয়ম! প্রশ্ন করলেন দেব

মদের দোকানে এতো ভিড় কিন্তু অসহায় শ্রমিকদের বেলায় যত নিয়ম! প্রশ্ন করলেন দেব

লকডাউনের পর থেকেই দেশে পরিযায়ী শ্রমিকদের নকয়ে শুরু হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তরজা, একাধিক জটিলতা। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন অমিত শাহ। শনিবার থেকেই শুরু হয়েছে এই তরজা। তবে এবার জল্পনা উস্কে দিলেন অভিনেতা সাংসদ দেব।

সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘আমার মনে হয়, সপ্তাহে কমপক্ষে একবার ট্রেন পরিষেবা চালু করা উচিত, যাতে নিজেরাই ঘরে ফিরতে পারেন পরিযায়ী শ্রমিকরা এবং কোনও সরকারই একে অপরকে দোষারোপ করতে না পারে।’’

একই সঙ্গে অনেক মানুষ ট্রেনে সওয়ার হলে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে যুক্তি দেখিয়েছেন কেউ কেউ। তখন তাদেরকে দেব বলেন, “ট্রেনে ভিড় হওয়া অথবা সামাজিক দূরত্ব বজায় না রাখা নিয়ে দুশ্চিন্তা হলে বলে রাখি, মদের দোকানগুলিতে কী এর চেয়ে বেশি ভিড় হচ্ছে না? ফের ভেবে দেখুন।’’


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe