WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

'দুসরা কেবল' নিয়ে সিরিয়ালে ফিরছেন কিংখান!  

'দুসরা কেবল' নিয়ে সিরিয়ালে ফিরছেন কিংখান!

নিজস্ব সংবাদদাতা : ৯০ এর দশক কিংবা ২০০০ সালের শুরুর দিক মানেই বলিউডে বলতে গেলে একাই রাজ করছেন বাদশা। সিনেপ্রেমী দর্শক কিংবা সেই সময়ের তরুণ তরুণীদের কাছে শাহরুখ-কাজল জুটি হয়ে উঠেছিল স্বপ্নের নায়ক-নায়িকা। একের পর এক সুপারহিট সিনেমা পাগল করে তুলেছিল দর্শকদের। তবে শাহরুখের হাতেখড়ি টেলিভিশনের ছোট পর্দা থেকেই। 'সার্কাস' বা 'ফৌজি'-র কথা আজও অনেক মানুষের মুখে মুখে ফেরে । সেই সমস্ত ধারাবাহিক দেখার সুযোগ করে দিয়েছে লকডাউন । এবার আরও এক চমক দর্শকের জন্য । দূরদর্শনের পরদায় ফিরছে শাহরুখের 'দুসরা কেবল' । 
দূরদর্শনের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে এই খবর । লেখা হয়েছে, 'কামিং সুন 'দুসরা কেবল'..' 

লকডাউনে একঝাঁক পুরোনো ধারাবাহিক শুরু হয়েছে টেলিভিশনে । 'রামায়ণ'-এর TRP-তো ছাড়িয়েছে বিখ্যাত টেলিভিশন সিরিজ 'গেম অফ থ্রোনস'-এর রেকর্ড । শুরু হয়েছে 'ব্যোমকেশ বক্সী',' মহাভারত' ও 'শক্তিমান'-এর মতো একদা জনপ্রিয় ধারাবাহিকও । নতুন প্রজন্মের কাছে এই ধারাবাহিকগুলো শিক্ষার একটা মাধ্যম। শুধু বিষয়ের দিক থেকে, পরিচালনার দিক থেকেও । অন্যদিকে মানুষকে ঘরে ধরে রাখার জন্য এটা এক দারুণ ট্রিক। আর এবার কিংখানের ছোটবেলার সিরিয়াল বর্তমান প্রজন্মের থেকে নয়া চমক হতে চলেছে বলেই মনে করছেন অনেকেই।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe