WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


আমফান তাণ্ডবে পশ্চিমবঙ্গে ১০ মৃত, বাংলাদেশে বাড়ছে মৃত্যু



আমফান তাণ্ডবে পশ্চিমবঙ্গে ১০ মৃত, বাংলাদেশে বাড়ছে মৃত্যু




পশ্চিমবঙ্গের উপকূল এলাকা প্রবল ক্ষতিগ্রস্ত, অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে আমফান তাণ্ডবে। রাতে কলকাতায় এমনই জানালেন ভারতের এই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রবল দাপটে কলকাতার অবস্থা তথৈবচ। বাংলাদেশেও বাড়ছে মৃত্যু। বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা তছনছ করে সুন্দরবনে ধাক্কা খেয়ে দূর্বল হয়েই বাংলাদেশে ঢুকেছে আমফান।




খুলনা বিভাগের সাতক্ষীরায় প্রবল ঝড়ো হাওয়া বইছে। বাংলাদেশে প্রাথমিকভাবে ৪ জনের মৃত্যু সংবাদ এসেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা খুলনা, বরিশাল, চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলার জনজীবন বিপর্যস্ত। সাগর সংলগ্ন বহু এলাকার বাড়ি ঘর ভেঙেছে। হয়েছে ট্রলার ডুবি। বিবিসি জানাচ্ছে এই খবর।




আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশে বুধবার রাতেই দ্বিতীয় আঘাত হানতে পারে।ঘূর্ণিঝড়টি বিকাল ৪টার পর পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে আঘাত হানে।




তবে পশ্চিমবঙ্গের তিন উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা প্রবল ক্ষতির মুখে। শুরু হয়েছে উদ্ধার কাজ। ত্রাণ শিবিরে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালেও একই অবস্থা। উপকূলীয় এলাকার বহু মানুষ গৃহহীন।




আরোও দেখুন:-






এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe