WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


মাত্র ২৭ বছরেই চলে গেলেন সলমানের 'রেডি'র এই সহ-অভিনেতা!



মাত্র ২৭ বছরেই চলে গেলেন সলমানের 'রেডি'র এই সহ-অভিনেতা!




হাইলাইটস




  • 'মিলন টকিজ' এবং 'বান্টি অউর বাবলি'-র মতো বিগ বাজেটের ছবিতেও অভিনয় করার কথা ছিল মোহিতের।

  • 'কমেডি সার্কাস', 'জবরিয়া জোড়ি', 'এক্কিস টোপ্পোন কি সালামি' এবং 'গলি গলি চোর হ্যয়' ছবিতে অভিনয় করেছেন।

  • বন্ধুর মৃত্যুতে মুহ্যমান পরিণীতি চোপড়াও টুইট করে মোহিতের আত্মার শান্তি কামনা করেছেন।





শনিবার সকালে উত্তরপ্রদেশের মথুরায় মারা গেলেন বলিউডের ২৬ বছরের অভিনেতা মোহিত বাঘেল। দীর্ঘ দিন ক্যানসার আক্রান্ত ছিলেন তিনি। সলমান খান অভিনীত 'রেডি' ছবিতে অমর চৌধরির ভূমিকায় অভিনয় করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন কম বয়সী এই অভিনেতা।




চিত্রপরিচালক এবং লেখক রাজ শান্ডিল্য সংবাদমাধ্যম পিটিআই-এর কাছে বলেছেন, "খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল ছেলেটা। বিগত ছয় মাস ধরে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিল মোহিত। ১৫ মে ওঁর সঙ্গে আমার কথা হয়েছিল। ঠিকই ছিল তখন। সেরে উঠছিল ধীরে ধীরে। মথুরায় বড় ভাই আর মা-বাবার সঙ্গেই থাকত মোহিত। আমাদের দুজনের এক পরিচিতের কাছ থেকে খবরটা পাই।"




মোহিত ও রাজ দুজনে একসঙ্গে 'কমেডি সার্কাস' এবং 'জবরিয়া জোড়ি'-তে কাজ করেছেন। রাজ বলছিলেন, তাঁর ডেবিউ ছবি 'ড্রিমগার্ল'-এও নিতে চেয়েছিলেন মোহিতকে। কিন্তু ডেট নিয়ে সমস্যা হওয়ার কারণে ড্রিমগার্ল ছবিতে আর অভিনয় করতে পারেননি এই অভিনেতা।




একটু বিষাদের সুরেই রাজ শান্ডিল্য আরও যোগ করে বললেন, "ও খুবই প্রতিভাবান একজন অভিনেতা। মিলন টকিজ এবং বান্টি অউর বাবলি-র মতো বিগ বাজেটের ছবিতেও অভিনয় করার কথা ছিবল ওঁর। ড্রিম গার্লেও আমাদের একসঙ্গে কাজ করা হয়নি।"




মোহিতের মৃত্যুর খবরে গভীর ভাবে শোকাহত অভিনেত্রী পরিণীতি চোপড়াও টুইট করে লিখছেন, 'একটা সুন্দর মানুষর সঙ্গে কাজ করেছি। হাশিখুশি, ইতিবাচক এবং সর্বদা অনুপ্রাণিত একটা মানুষ। তোমাকে অনেক ভালোবাসি মোহিত। তোমার আত্মার শান্তি কামনা করি।'




এ ছাড়াও মোহিত বাঘেল 'এক্কিস টোপ্পোন কি সালামি' এবং 'গলি গলি চোর হ্যয়' ছবিতে অভিনয় করেছেন।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : sangbadpratidin




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe