WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

চারটি ধারাবাহিক বন্ধ, চিন্তিত আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতিও 

চারটি ধারাবাহিক বন্ধ, চিন্তিত আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতিও

নিজস্ব সংবাদদাতা : জনপ্রিয় এক বাংলা চ্যানেলের চারটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে, এই খবর সামনে আসার পর থেকেই হতাশ কলাকুশলীরা। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের কথা ভেবে উদ্বিগ্ন আর্টিস্ট ফোরামের কার্যকর সভাপতি শঙ্কর চক্রবর্তীও।অনিশ্চয়তার সুর শোনা গেল আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতির মুখে। অভিনেতার কথায়, “এর আগেও বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একাধিক সিরিয়াল মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে৷ তবে এবার করোনার জেরে পরিস্থিতিটা একেবারেই আলাদা। যে ৪টি সিরিয়াল বন্ধ হতে চলেছে, তার অভিনেতা এবং কলাকুশলীদের কথা ভেবে ভীষণই খারাপ লাগছে। তবে সংশ্লিষ্ট ধারাবাহিকের প্রযোজকরা যদি নতুন কাজের বরাত পান, সেক্ষেত্রে অবশ্য আলাদা কথা। কারণ, সেখানে তাঁদের আগের টিমের টেকনিশিয়ানদেরও তাঁরা নিতে পারবেন। কিন্তু অভিনেতাদের যে কী হবে! ধারাবাহিকের গল্প পরিবর্তন হলে তো অভিনেতাদেরও মুখ বদলাবে! অন্যদিকে, এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কোনও কোনও চ্যানেল মোবাইলে শুট করার ভাবনাচিন্তা করলেও সেটা কতটা দীর্ঘমেয়াদে হবে, তা বলা মুশকিল!”

ধারাবাহিক বন্ধ হলে যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবেন জুনিয়র টেকনিশিয়ানরা, তা বলাই বাহুল্য। এমনিতেই লকডাউনের জেরে দৈনন্দিন পারিশ্রমিকের ভিত্তিতে যারা কাজ করেন, তারা ভীষণরকম সংকটের মধ্যে পড়েছেন। দুশ্চিন্তায় রয়েছেন অভিনেতা-অভিনেত্রীরাও। সিরিয়ালের শুট বন্ধ থাকায় রোজগারহীন হয়ে পড়েছেন তাঁরা। যাঁদের কাছে টেলিপর্দাটাই একমাত্র ভরসা, তাঁরা চরম আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংশ্লিষ্ট চ্যানেলের ‘নিশির ডাক’, ‘কনক কাঁকন’, ‘মঙ্গলচণ্ডী’ এবং ‘চিরদিনই আমি যে তোমার’ এই ৪টি ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলা ইন্ডাস্ট্রির শিল্পীরা যে অচিরেই আর্থিক সমস্যার পড়বে, তা বলাই যায়। একটা চ্যানেল এই সিদ্ধান্ত নিলে অচিরেই অন্যান্য চ্যানেলগুলিও একই পন্থা অবলম্বন করতে পারে! এভাবে চলতে থাকলে প্রায় সব চ্যানেলের পক্ষ থেকেই ধারাবাহিকের বাজেট কমে যাবে। কাটছাঁট হবে কর্মীসংখ্যাও।স্বাভাবিকবশতই টান পড়বে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকেও। তাই টলি পাড়ায় বাড়ছে শঙ্কা।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe