WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


বিরাটের হাত ধরে বিরাট সাফল্য আসে নি ভারতের! 



বিরাটের হাত ধরে বিরাট সাফল্য আসে নি ভারতের!




স্পোর্টস ডেস্ক: ২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তখন থেকেই লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ২০১৭ সালে টিম ইন্ডিয়ার সীমিত ওভারের অধিনায়কত্বও ছেড়ে দেন মাহি। সেই বছর থেকে দেশকে তিন ফর্ম্যাটে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। এখনও পর্যন্ত ভারতীয় দলকে ৫৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ৩৩টি ম্যাচে জয় হাসিল হয়েছে। ১২টি ম্যাচ হেরেছে ভারত। বিরাটের নেতৃত্বে ৮৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। জিতেছে ৬২টি ম্যাচ। কোহলির নেতৃত্বে টি-টোয়েন্টিতে ৩৭টির মধ্যে ২২টি ম্যাচ জিতেছে ভারত।




তবে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ততটাও সফল নয় বলে মনে করেন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। বিরাটকে আরও অনেক পথ অতিক্রম করতে হবে বলে মনে করেন গৌতি। এখনও কোনও বড় টুর্নামেন্ট জিততে পারেনি বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ২০১৭-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। ২০১৯-র বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাটের দলকে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবেও কোহলির রেকর্ড খুব একটা আকর্ষণীয় নয়। দুই বার ফাইনালে উঠেও রানার্স হয়েই খুশি থাকতে হয়েছে আরসিবি-কে।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe