WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


দলনেত্রীর কড়া নির্দেশ, তিন শীর্ষ নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের



দলনেত্রীর কড়া নির্দেশ, তিন শীর্ষ নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের




নিউজ ডেস্ক: দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরই তিন শীর্ষ নেতার ব্যাপারে কড়া পদক্ষেপ নিল বাঁকুড়া জেলা তৃণমূল।




শনিবার জেলা তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে দলের জেলা সভাপতি শুভাশীষ বটব্যাল রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী, বিষ্ণুপুরের প্রাক্তন পৌর প্রধান ও বর্তমানে ওই পৌরসভার ‘প্রশাসক’ শ্যামাপ্রসাদ মুখার্জী, পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিংহ ওরফে বাবলু ও তালডাংরা ব্লক যুব তৃণমূলের সভাপতি তাপস সুরকে দলের তরফে ‘শোকজ’ করা হয়েছে বলে জানান।




একই সঙ্গে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ওই শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। জেলা তৃণমূল সভাপতি শুভাশীষ বটব্যাল এই তিন শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলেন, বর্ষীয়ান নেতা শ্যামাপ্রসাদ মুখার্জীর ছেলের এনজিও মারফৎ করোনা পরিস্থিতিতে ত্রাণ বিলির অভিযোগ এসেছে। পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিংহ ওরপে বাবলুর বিরুদ্ধে রেশনে দূর্ণীতি ও তালডাংরা ব্লক তৃণমূল যুব সভাপতি তাপস সুরের বিরুদ্ধে চাল বিলি না করার অভিযোগ রয়েছে।




এই তিন দলীয় নেতাকে রাজ্য নেতৃত্বের ওরফে শোকজ করা হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে তাদের শোকজ নোটিশের উত্তরের অপেক্ষা করার পাশাপাশি দলীয়ভাবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের আগে কাওকে দোষী বা নির্দোষী বলা সম্ভব নয় বলে তিনি জানান।




তাঁকে দলের তরফে ‘শোকজ’ করা নিয়ে প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে নাম না করে দলের জেলা সভাপতিকে এক হাত নেন তিনি। তিনি বলেন, ‘শোকজের চিঠি পাই, উত্তর দেবো’।




একই সঙ্গে ‘কোন কিছু দেওয়া হয়নি’ দাবী করে তিনি বলেন, উনি যদি মনে মনে কল্পনা করে থাকেন আমার কিছু করার নেই’। তারপরেই তার দাবী, করোনা পরিস্থিতিতে মাননীয়া মুখ্যমন্ত্রীর লড়াইকে সামনে রেখে সমস্ত বিষ্ণুপুরবাসীকে সাহায্য করেছি। দলের জেলা সভাপতি নিজে এই পরিস্থিতিতে কি করেছেন সেবিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবী জানান তিনি। ‘শোকজে’র বিষয়টিকে ‘নাটক’ বলে দাবী করেছে বিজেপি।




দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ‘অবজার্ভার’ পার্থ কুণ্ডু বলেন, তৃণমূল নিজেদের পরিচ্ছন্ন ভাবমূর্তি দেখানোর লক্ষ্যেই এই ধরণের নাটক করছে। এই সব শোকজ শুধুমাত্র ‘নাটক’ ছাড়া কিছু নয় বলেই তিনি দাবী করেন।




দলের বর্ষীয়ান নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ‘শোকজ’, আর তার ঠিক পরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দলের জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা নিয়ে সরগরম বাঁকুড়ার রাজনীতি। এই ঘটনায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে এলো বলেই জেলা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe