WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


পাক ক্রিকেট দলে করোনার থাবা, একসঙ্গে আক্রান্ত তিন ক্রিকেটার



পাক ক্রিকেট দলে করোনার থাবা, একসঙ্গে আক্রান্ত তিন ক্রিকেটার




 নিউজ ডেস্ক: শাহিদ আফ্রিদির পর ফের পাক ক্রিকেটে করোনার থাবা। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, জাতীয় দলের তিন ক্রিকেটার করোনা পজিটিভ। হায়দার আলি, হ্যারিস রাউফ এবং শাদাব খান করোনা আক্রান্ত হয়েছে বলে পিসিবি সূত্রে খবর। এঁদের চেস্ট রিপোর্ট পজিটিভ আসায় আসন্ন ইংল্যান্ড সফরের জন্য তাঁরা অনিশ্চিত হয়ে গেলেন বলে মনে করা হচ্ছে।




জানা গিয়েছে, টেস্টের আগে পর্যন্ত করোনার কোনও উপসর্গ ছিল না এই তিন ক্রিকেটারের শরীরে। রবিবার রাওয়ালপিণ্ডিতে এঁদের করোনা টেস্ট হয়। তারপর সোমবার রিপোর্ট আসতেই দেখা যায়, তিন ক্রিকেটারই করোনা পজিটিভ। এর ফলে আগস্টে ইংল্যান্ড সফরে এই তিনজনের যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনজনই ওয়ানডে এবং টি-টোয়েন্টি টিমে দলে রয়েছেন।




চলতি মাসের শুরুতেই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় শাহিদ আফ্রিদির। পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন তারকা টুইটারে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত।






এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe