WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


গরিব কল্যাণ রোজগার যোজনা থেকে বাদ বাংলা ক্ষোভ প্রকাশ করলেন অধীর 



গরিব কল্যাণ রোজগার যোজনা থেকে বাদ বাংলা ক্ষোভ প্রকাশ করলেন অধীর




রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ: আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে  সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরী বলেন, লকডাউনের জেরে কর্মহীন হয়ে ভিন রাজ্য থেকে ফিরেছেন পরিযায়ী শ্রমিকেরা। কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের বন্দোবস্ত  করার দাবি জানিয়েছিল কংগ্রেস। দেরিতে হলেও প্রধানমন্ত্রীর কানে গেছে ও পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।  ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’  এই প্রকল্পের জন্য ৬টি রাজ্যকে বেছে নিলেও তাতে নাম নেই বাংলার। এই ইস্যুকে হাতিয়ার করেই এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে তিনি জানান ।তিনি আরও বলেন বাংলায় ফিরে আসা ১০ লক্ষ পরিযায়ী শ্রমিককে এভাবে উপেক্ষা করলেন কেন প্রধানমন্ত্রী ? গরিব কল্যাণ রোজগার অভিযানে পশ্চিমবঙ্গের নাম নেই কেন?মুর্শিদাবাদ জেলা য় দের লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে । তাহলে জেলা র নাম নেই কেন? বাংলার মানুষদের এত উপেক্ষা করছেন কেন?” 





অন্যদিকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনায় কেন বাংলার নাম নেই তাই নিয়ে মোদি-মমতাকে চিঠি লিখে একযোগে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ। দেশের অন্য রাজ্যের মত এই রাজ্যেও লক্ষাধিক শ্রমিকেরা কর্মহীন হয়ে ফিরেছেন। তাঁদেরও এই প্রকল্পে কাজ পাওয়ার অধিকার রয়েছে বলে সোচ্চার হন তিনি। এই মর্মে কেন্দ্রীয় সরকারের উপর মুখ্যমন্ত্রীকে চাপ সৃষ্টি করার অনুরোধও করেন।





এই কেন্দ্রীয় প্রকল্পের জন্য ৬ রাজ্য- উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা এবং ঝাড়খণ্ড-এর মোট ১১৬ জেলাকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই রাজ্যের জেলাগুলির মধ্যে যেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২৫ হাজারের বেশি, সেখানে ১২৫ দিনের মধ্যে পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কাজের বন্দোবস্ত করা হবে বলে জানানো হয়। প্রধানমন্ত্রী  কথায়, ‘এতদিন নগরোন্নয়নে যুক্ত থাকা পরিযায়ী শ্রমিকরা এবার গ্রামোন্নয়নের কাজে হাত লাগাবেন।’ লকডাউনের প্রথম পর্ব থেকেই কাজ হারিয়ে ভিন রাজ্যে থেকেছেন পরিযায়ী শ্রমিকেরা। টানা দু’মাসব্যাপী এই লকডাউনের পর আনলক ঘোষণা হলেও, এখনও বহু শ্রমিক বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছেন।













এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe