WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe


করোনা আক্রান্ত মাশরাফি বিন মোর্তাজা



করোনা আক্রান্ত মাশরাফি বিন মোর্তাজা




স্পোর্টস ডেস্ক: নাসিফ ইকবালের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল। শুক্রবার রাতে পরীক্ষা করার পর শনিবার করোনা পজেটিভ এসেছে মাশরাফির। বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি। পরিবারের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, এখন মাশরাফির জ্বর নেই তেমন।হোম আইসোলেশনে চিকিৎসা চলছে তাঁর। আছেন ঢাকার মিরপুরের বাড়িতে। গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি ও শ্যালিকার মেয়ের করোনা পজিটিভ হওয়ার কথা জানা গিয়েছিল— তাঁরা ঢাকায় ইবনে সিনা হাসপাতালে রয়েছেন। 




করোনার উপসর্গ থাকায় শুক্রবার লালারস পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। শনিবার দুপুরে সেই পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট এসেছে। বাংলাদেশের এই তারকা অধিনায়কের ক্রিকেটার পরিচয়ের বাইরে এখন রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি বাংলাদেশের নড়াইল ২ আসনের আওয়ামি লিগের সংসদ সদস্য।  সংক্রমণের শুরু থেকেই নড়াইলকে করোনা মুক্ত রাখার জন্য অত্যন্ত ব্যস্ত ছিলেন মাশরাফি।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe