WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe




Breaking: কাশ্মীরে এনকাউন্টার, সেনার হাতে খতম জঙ্গি



Breaking: কাশ্মীরে এনকাউন্টার, সেনার হাতে খতম জঙ্গি







নিউজ ডেস্ক: ফের কাশ্মীর এনকাউন্টার। শনিবার দুপুরের পরেই শুরু হয় এই এনকাউন্টার। তাতে বাহিনীর হাতে খতম হয় এক জঙ্গি।




জম্মু কাশ্মীরের লিখদি পোরাতে জঙ্গিদের সঙ্গে বাহিনীর এই এনকাউন্টার শুরু হয়েছিল। তল্লাশি অভিযান চালানোর সময়েই জঙ্গিদের মুখোমুখি হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।




শেষ খবর পাওয়া অনুযায়ী, এক জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী। সন্ধ্যে সাড়ে ৬ টা পর্যন্ত পাওয়া খবরে এনকাউন্টার চলছে।




উল্লেখ্য, চলতি বছরে বারবার সামনে আসছে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জেরে কাশ্মীরের উপর চাপ বাড়ানো হবে, হিংসা ছড়াতে আরও জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে পাকিস্তান, ঠিক এই ভাষাতেই সতর্ক করেছেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং।




তাঁর বক্তব্য, করোনা পরিস্থিতির সময় থেকেই টানা অনুপ্রবেশ চালিয়েছে পাকিস্তান, আমাদের অতিরিক্ত সতর্কতা নিয়ে এই প্রচেষ্টা ব্যর্থ করতে হবে। রিপোর্টে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কাছে লঞ্চপ্যাডে ৩০০ জন জঙ্গি কেন্দ্রশাসিত অঞ্চলে হিংসা ছড়াতে অনুপ্রবেশের জন্য তৈরি আছে।




তবে অন্য একটি উল্লেখযোগ্য ব্যাপার হল কাশ্মীরে এবছর শুরু থেকেই বারেবারে এনকাউন্টারে অবস্থা রীতিমতো শোচনীয় জঙ্গি বাহিনীর। হয় তাঁদের কাওকে পাকড়াও করছে বাহিনী নয়তো নিকেশ করছে বাহিনী।




একটি তথ্য বলছে কাশ্মীরে জঙ্গিদের শিকড় কিছুটা নড়বড়ে হয়ে পড়েছে। আগে জঙ্গিরা যে সব এলাকার লোকেদের সাহায্য পেত, সেই সব সাহায্য তাঁরা এখন পাচ্ছে না বলেই জানানো হয়েছে। ফলে কিছুটা এগিয়ে ভারতীয় বাহিনী





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe