WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াতে অলিম্পিক স্বর্ণপদক তুলে দিচ্ছেন মারিন


করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াতে অলিম্পিক স্বর্ণপদক তুলে দিচ্ছেন মারিন

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক : চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়ে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী মহিলা শাটলার মারিন। চার বছর আগে ব্রাজিলের রাজধানী শহরে যিনি ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতেছিলেন। স্পেনের রাজধানী শহর মাদ্রিদের ভার্জেন দেল মার হসপিটাল কোভিড১৯ মোকাবিলায় সম্প্রতি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আর দুঃসময়ে সেই ফ্রন্টলাইন হসপিটালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে অলিম্পিক সোনা সহ তাঁর সমস্ত মেজর খেতাব তাঁদের হাতে তুলে দিতে চলেছেন স্প্যানিশ শাটলার।

কোভিড১৯ মোকাবিলায় ফ্রন্টলাইন হিরোদের সম্মানার্থে মারিনের এই উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসা কুড়িয়ে নিয়েছে। সম্প্রতি ওই হাসপাতালের নার্স-চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলে সাক্ষাৎ করেছেন মারিন। দুঃসময়ে সাধারণ মানুষের জন্য তাঁদের নিরন্তর পরিষেবাকে কুর্নিশ জানিয়ে তাঁর সমস্ত পদক তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন ২৭ বছরের শাটলার। ভারতের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে মারিন জানিয়েছেন, ‘আমি উনাদের সঙ্গে কথা বলেছি এবং আমার সমস্ত পদক তাঁদের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছি। কারণ স্পেনের মানুষের কাছে ওরাই বাস্তবের নায়ক। ওদের এই সাধুবাদ প্রাপ্য।’'




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe