WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

আইপিএল হচ্ছেই ! অজি ক্রিকেটারদের প্রস্তুত হতে বললেন কোচ জাস্টিন ল্যাঙ্গার 

আইপিএল হচ্ছেই ! অজি ক্রিকেটারদের প্রস্তুত হতে বললেন কোচ জাস্টিন ল্যাঙ্গার

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক:ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্নিদিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে আইপিএল। যদিও বিসিসিআই আইপিএল আয়োজনে আগ্রহী। কিন্তু, টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনও কোনও সিদ্ধান্ত না নেওয়ায় আইপিএল নিয়েও সিদ্ধান্ত আটকে রয়েছে। যদিও সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া। তারপর আইপিএল খেলার জন্য মানসিক প্রস্তুতি নিতে ক্রিকেটারদের বলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে পরিষ্কার, বছরের শেষে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। বরং সেই সময় আইপিএল হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। 

অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আবার সাফ বলেছেন যে, বিশ্বক্রিকেটের স্বাস্থ্যের খাতিরেই সেপ্টেম্বরে ইংল্যান্ডে যাওয়া উচিত অজিদের। তিনি বলেছেন, “চ্যালেঞ্জ থাকবেই। তবে তা মোকাবিলাও করতে হবে। বিশ্বক্রিকেটের স্বার্থেই এটা দরকার। একই কারণে আমরা চাই ভারত আমাদের দেশে সফরে আসুক।” বছরের শেষে ভারত যাতে অস্ট্রেলিয়ায় আসে, তার জন্য ‘গুডউইল জেস্টার’ হিসেবে আইপিএলে পাঠানো দরকার অজি ক্রিকেটারদের, মনে করছেন ল্যাঙ্গার। তিনি বলেছেন, “প্রত্যেক দিনই কিন্তু আইপিএল নিয়ে নতুন নতুন খবর কানে আসছে। তাই এটা নিয়ে পরিষ্কার কিছু জানলে তবেই তা ঘরোয়া মরসুমকে প্রভাবিত করছে কিনা বুঝতে পারব। জানতে পারব এটার ক্ষেত্রে কোয়রান্টিনের ব্যাপার কেমন। অনেক কিছু ভাবতে হবে।”





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe