WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

দল গোছানোর কাজ শুরু মহামেডানের 

দল গোছানোর কাজ শুরু মহামেডানের

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: নতুন সচিব আসার পর আসন্ন মরসুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিল মহামেডান। মঙ্গলবার আসন্ন মরসুমের জন্য প্রথম বিদেশির নাম ঘোষণা করতে চলেছে সাদা কালো ব্রিগেড। নামি স্টপারের পর মহামেডান নামি স্ট্রাইকার সই করাতে চলেছে বলেও জানা যাচ্ছে। সেক্ষেত্রে বিদেশি স্ট্রাইকারদের মধ্যে অনেকগুলি নাম ঘোরাফেরা করছে। মোহনবাগানকে আই লিগ দেওয়া পাপা বাবাকা দিওয়ারা,ময়দানে মোহনবাগান জার্সিতে অতীতে খেলে যাওয়া হেনরি কিসেকার নাম ঘুরপাক খাচ্ছিল। তবে এখন জানা যাচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে খেলা বিদেশি আনসুমানা ক্রোমা মহামেডানের আসার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। ময়দানে না আঁচালে অবশ্য কোনও কিছুইতেই বিশ্বাস নেই। তাই শেষ পর্যন্ত স্ট্রাইকার হিসেবে ক্রোমা সাদা-কালো জার্সিতে পড়তে চলেছেন কিনা দেখার।

সেই সঙ্গে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে সফলভাবে খেলা জাপানি কাতসুমি ইউসার নামও ঘোরাফেরা করছে। হঠাৎ করেই মহামেডানের দল গঠনের আলোচনায় কাতসুমি ঢুকে পড়েছেন।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe