WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

করোনা আক্রান্ত সিএবির এক কর্মী, ৭ দিন বন্ধ দফতর 

করোনা আক্রান্ত সিএবির এক কর্মী, ৭ দিন বন্ধ দফতর

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: সিএবি-র সিভিল ইঞ্জিনিয়ারিং দফতরের এক অস্থায়ী কর্মীর করোনা ধরা পড়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয় শনিবার। ঘটনা জানাজানি হওয়ার পরে আগামী সাত দিন সিএবি বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই  সিএবি কর্মী কলকাতার এক বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি। ‘পজিটিভ’ রিপোর্ট আসার পরেই তাঁর পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন সিএবি কর্তারা। ওই কর্তার সংস্পর্শে কারা এসেছিলেন, সেই প্রশ্নও আসছে। চোদ্দো দিনের নিভৃতবাস যেখানে রীতি, সেখানে সাত দিন কেন বন্ধ রাখা হচ্ছে সংস্থার দফতর? সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বললেন, ‘‘গত শুক্রবার দফতরে এসেছিলেন উনি। আজ পর্যন্ত ধরা হলে আট দিন আগে। চিকিৎসকদের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সাত দিন অফিস বন্ধ রাখার।’’ যোগ করেন, ‘‘যদিও প্রত্যেক দিন স্বাস্থ্যবিধি মেনেই অফিস স্যানিটাইজ় করা হচ্ছে। কর্মীদেরও প্রত্যেক দিন আসতে হচ্ছে না। তবুও অ্যাকাউন্টস বিভাগ চালু রাখতেই হয়েছিল। আগামী সাত দিন সব বন্ধ থাকবে।’’

সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, দফতর খোলার পরে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী দূরত্ববিধি মেনে অফিসে কাজ চালানো হয়েছে। যদিও এক কর্মীর করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসায় উদ্বেগ তৈরি হতে বাধ্য। এখন সাত দিন ধরে চলবে সিএবি স্যানিটাইজ় করার প্রক্রিয়া।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe