WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

রেল বেসরকারিকরনের প্রতিবাদ কর্মসূচি পূর্ব বর্ধমানের কৈয়র রেল স্টেশনে

রেল বেসরকারিকরনের প্রতিবাদ কর্মসূচি পূর্ব বর্ধমানের কৈয়র রেল স্টেশনে

কল্যাণ দত্ত : রেল বেসরকারিকরণ এর  প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল পূর্ব বর্ধমান খণ্ডঘোষ ব্লক তৃণমূল  কংগ্রেস নেতৃত্ব এবং কৈয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন খণ্ডঘোষ ব্লকের কৈয়র  রেল স্টেশন এ রেল বেসরকারিকরণের  প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।  উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা খণ্ডঘোষ ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত,  গ্রাম পঞ্চায়েত প্রধান আগমনী চক্রবর্তী (দলুই ),  খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ঝর্ণা পাল,   প্রাক্তন কৈয়র গ্রাম পঞ্চায়েত প্রধান হীরা রাস সহ অঞ্চল তৃণমূল কংগ্রেস  কর্মীরা। অনুষ্ঠানের মঞ্চ থেকে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত বলেন,  কেন্দ্রীয় সরকার অসহায় মানুষদের কথা না ভেবেই একের পর এক জন বিরোধী  সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি আরো বলেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছেন কিভাবে বাংলার মানুষকে শান্তিতে রাখা যায় সেখানে কেন্দ্র সরকার বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন।  আজ কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাকে বেসরকারি করে দিচ্ছে। রেল এমন একটি যাতায়াতের পথ যেখানে গরীব-বড়লোক সবাই যেতে পারে। সেখানে কেন্দ্রীয় সরকার রেলকে বেসরকারি করে দিয়ে গরীবদের রেলযাত্রা থেকে বঞ্চিত করতে চাইছেন। অন্যদিকে কৈয়র অঞ্চল প্রধান আগমনী চক্রবর্তী (দলুই )বলেন, রেল  বেসরকারি করে দিয়ে গরীব এবং বড়লোককে আলাদা করে দিতে চাইছেন কেন্দ্রীয় সরকার তাই আমরা প্রতিবাদে নেমেছি।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe