WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির আন্তরিকতা


নিজস্ব সংবাদদাতা, বিশ্বজুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক, আর এই ভাইরাসের কারণে কার্যত থমকে যাচ্ছে জীবনযাত্রা। পূর্ব বর্ধমানেও তার ব্যতিক্রম যায়নি,তবে অন্যান্য জায়গার তুলনায় বর্ধমানবাসী বেশ সচেতন। এরইমধ্যে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা ও জনপ্রতিনিধিরা যথাসম্ভব সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কিছু সংগঠন জীবনদায়ী ওষুধ, রক্তের প্রয়োজনে মানুষদের রক্ত, কখনোবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আবার কখনো কখনো রান্না করা খাবার বিতরণ করছেন সাধারণের মধ্যে। আজ এই সমস্ত স্বেচ্ছাসেবী জনদরদি মানুষের উত্তরীয়, পুষ্পস্তবক ও ড. রমজান আলীর লেখা একটি করে বই দিয়ে সম্বর্ধনা জানালেন দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা।

সোসাইটি সম্পাদক আমিরুল আলি জানান-" পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত জনপ্রতিনিধিরা দিবারাত্রি এক করে জনসেবায় নিজেদের নিয়োজিত করেছেন তাদের মধ্যে অন্যতম পূর্ব বর্ধমান জেলার আইএনটিসি সভাপতি ইফতেকার আহমেদ, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্রী অভিজিৎ ভট্টাচার্য ও জেলা পরিষদের সদস্য শ্রী বিশ্বনাথ রায় মহাশয় কে আমরা বর্তমান পরিস্থিতিতে তাদের  জনসেবামূলক কাজের জন্য সম্বর্ধনা জানালাম।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe