WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

যুবরাজকে পাল্টা চ্যালেঞ্জ মাস্টার ব্লাস্টারের ! কী চ্যালেঞ্জ দিলেন শচীন? 

যুবরাজকে পাল্টা চ্যালেঞ্জ মাস্টার ব্লাস্টারের ! কী চ্যালেঞ্জ দিলেন শচীন?

নিজস্ব সংবাদদাতা : একদিনের মধ্যেই যুবরাজের চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন মাস্টার ব্লাস্টার। যুবিকে পাল্টা চ্যালেঞ্জও দিলেন শচীন।  প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিং  ‘কিপ ইট আপ' চ্যালেঞ্জ দিয়ে ছিলেন রোহিত শর্মা সহ মাস্টার ব্লাস্টার শচীন  তেন্ডুলকর ও হরভজন সিংকে। একটি ভিডিও পোস্ট করেন যুবরাজ। যাতে দেখা যায় , যুবরাজ সিং ব্যাটের উপর বল নিয়ে নাচাচ্ছেন। আর সেটা করার জন্যই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শচীন তেন্ডুলকর, হরভজন সিং ও রোহিত শর্মাকে। তিনি চ্যালেঞ্জ দিয়ে লেখেন , এটা ব্যাটিং লিজেন্ড শচীনের জন্য খুবই সহজ হবে, হয়তো রোহিতের জন্যও সহজ হবে তবে সহজ হবে না হরভজন সিংয়ের জন্য। পাশাপাশি যুবি  আরও লেখেন, ‘‘এই চ্যালেঞ্জিং সময়ে, আমি ঘরে থাকতে বদ্ধপরিকর যাতে কোভিড-১৯ ছড়িয়ে না পড়ে এবং ততদিন চালিয়ে যাব যতদিন প্রয়োজন। এর একদিন পরেই শনিবার স্যোশাল মিডিয়ায় পাল্টা একটি ভিডিও পোস্ট করলেন শচীন। যাতে দেখা যায় যুবরাজের মতো ব্যাটে করে বল নাচাচ্ছেন শচীন। তবে তিনি আরও একধাপ এগিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, ব্যাটে করে অতি সহজেই বলের ম্যাজিক দেখাচ্ছেন। একটা শটও মিস যাচ্ছে না। চোখ বন্ধ রেখেই ব্যাটে করে বল নাচাচ্ছেন। শচীন বলেন, "যুবি তুমি অতি সহজ বিষয় চ্যালেঞ্জ করেছিলে। এবার এটা করে দেখাও।" 

উল্লেখ্য করোনা ভাইরাস মহামারী খেলার জগতকে বাকি দুনিয়ার মতই স্তব্ধ করে দিয়েছে। তাই খেলোয়াড়রা তাঁদের ভক্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করছেন। পাশাপাশি একে অপরের সঙ্গে স্যোশাল মিডিয়ার মাধ্যমেই কথা বলছেন। আবার কখনও ক্রিকেটাররা একে অপরকে বিভিন্ন অ্যাকটিভিটি করে দেখানোর জন্য চ্যালেঞ্জও জানাচ্ছেন।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe