WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

ভ্যালেন্সিয়াকে ৩-০ তে হারাল রিয়াল মাদ্রিদ, মাইলস্টোন ছুঁলেন জিদান-বেনজেমা

ভ্যালেন্সিয়াকে ৩-০ তে হারাল রিয়াল মাদ্রিদ, মাইলস্টোন ছুঁলেন জিদান-বেনজেমা

স্পোর্টস ডেস্ক: লা লিগায় রিয়াল মাদ্রিদের দুরন্ত জয়। ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারাল তারা। আর এই জয়ে জোড়া নজির গড়লেন রিয়ালের দুই ফরাসি তারকা। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে কিংবদন্তি পুসকাসকে ছাপিয়ে গেলেন করিম বেনজেমা। এই জয়ের সঙ্গে সঙ্গে ভিসেন্তে দেল বস্কিকে ছুঁয়ে ফেললেন কোচ জিনেদিন জিদান।
বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেন করিম বেনজেমা। রিয়ালের জার্সিতে ২৪৩ গোল করে ফেললেন এই ফরাসি স্ট্রাইকার। এই মুহুর্তে রিয়ালের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা বেনজেমা। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ২৪২ গোল করেছিলেন পুসকাস।

বৃহস্পতিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এই জয়ের সঙ্গে দেল প্রাক্তন রিয়াল কোচ ভিসেন্তে দেল বস্কিকে ছুঁয়ে ফেললেন জিনেদিন জিদান। রিয়ালের ইতিহাসে জয়ের নিরিখে এই মুহুর্তে দ্বিতীয় সফল কোচ ফরাসি জিদান। ১৩৩ জয় তাঁর নামের পাশে। রিয়াল কোচ হিসাবে সমসংখ্যক জয় পেয়েছিলেন স্পেনের কিংবদন্তি কোচ দেল বস্কি। জিদানের সামনে শুধু মিগুয়েল মুনোজ। রিয়ালের তিনটে গোলই হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচে করা বেনজামার দ্বিতীয় গোলটি এবারের লা লিগার অন্যতম সেরা গোল। ডান পায়ে বল রিসিভ করে বাঁ পায়ের দুরন্ত ভলিতে গোল করেন ফরাসি তারকা। অবিশ্বাস্য গোলের পর ডাগআউটে দাঁড়িয়ে কুর্নিশ জানান খোদ জিদান। প্রায় এক বছর পর মাঠে কামব্যাক করে গোল পান অ্যাসেন্সিও। মাঠে নামার ৩১ সেকেন্ডের মধ্যে গোল করেন ২৪ বছর বয়সী রিয়ালের এই ফুটবলার। লা লিগায় বড় ব্যবধানে জিতে লিগ শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমান রিয়াল।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe