Telegram Group Join Now
WhatsApp Group Join Now

 


কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Corvus Question and Answer

কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Corvus Question and Answer : WBBSE Class 9th Bengali Corvus Question and Answer | West Bengal Class 9th Bengali Corvus Suggestion | নবম শ্রেণীর বাংলা কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর (West Bengal Class 9th Bengali Corvus Question and Answer) নীচে দেওয়া হলো। এই পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা সাজেশন এর কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ।

রাজ্য

পশ্চিমবঙ্গ

বোর্ড

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ

ক্লাস

নবম শ্রেণী

বিষয়

বাংলা

অধ্যায়

কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর

কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th Bengali Corvus Question and Answer 

MCQ | কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 9 Bengali Corvus MCQ Question and Answer :

1. পক্ষিবিজ্ঞানীদের কনফারেন্স ছিল – 

(A) ব্রাজিল

(B) চিলি

(C) কানাডা

(D) লন্ডন

উত্তরঃ চিলি।

2. শঙ্কুর পেপারের বিষয় ছিল –

(A) পাখির ইতিহাস

(B) পাখির কথাবার্তা 

(C) পাখির মস্তিস্ক 

(D) পাখির গান

উত্তরঃ পাখির মস্তিস্ক।

3. গ্রীক উপকথায় অর্গাসের সর্বাঙ্গ ছিল সহস্র –

(A) লেজ

(B) হস্ত

(C) মুন্ড 

(D) লোচন

উত্তরঃ লোচন।

4. জাদুকর অর্গাস চলে যাওয়ার পর কর্বস উচ্চারণ করেছিল –

(A) ক

(B) কে

(C) কা

(D) কেন

উত্তরঃ কে।

5. চিলি ও আর্জেন্টিনার মাঝে রয়েছে –

(A) আল্পস পর্বতমালা 

(B) আন্দিজ পর্বতমালা

(C) রকি পর্বতমালা

(D) হিমালয় পর্বতমালা

উত্তরঃ আন্দিজ পর্বতমালা।

6. প্রফেসর শঙ্কু কাকটির নাম রেখেছিলেন –

(A) রবিন

(B) ফিলিপ

(C) কর্ভাস

(D) লিবন

উত্তরঃ কর্ভাস।

7. কর্ভাস কি ধরনের শব্দ –

(A) হিব্রু

(B) ল্যাটিন 

(C) গ্রীক

(D) সংস্কৃত

উত্তরঃ ল্যাটিন।

8. পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি?

(A) অর্নিসন 

(B) অরনিথন 

(C) অর্নেডো 

(D) অরিগামি

উত্তরঃ (B) অরনিথন।

অতি সংক্ষিপ্ত | কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 9 Bengali Corvus SAQ Question and Answer :

1. আর্গাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করে?

উত্তরঃ আর্গাস ১৯ বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করে।

2. কর্ভাস কোন গাছের উপর বসেছিল?

উত্তরঃ এ্যাকেসিয়া।

3. এসকুডো কি?

উত্তরঃ চিলির মুদ্রার নাম এসকুডো।

4. কর্ভাস কিভাবে আর্গাকে জব্দ করেছিল?

উত্তরঃ কর্ভাস আর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের চশমা ঠোঁটে করে নিয়ে গাছের উঁচু ডালে উঠে পড়েছিল।

5. কর্ভাস কি?

উত্তরঃ কাক জাতীয় পাখির ল্যাটিন নাম হল কর্ভাস।

6. শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রের নাম কি?

উত্তরঃ শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রটি হলো অরনিথন যন্ত্র।

7. আর্গাস কে ছিলেন?

উত্তরঃ আর্গাস ছিলেন একজন বিখ্যাত চিলিয়ান জাদুকর।

৪. আর্গাসের আসল নাম কি ছিল?

উত্তরঃ আর্গাসের আসল নাম ছিল দ্যেমিনগো বার্তেলেমে সারমিয়েনতো।

[আরও দেখুন, সত্যজিৎ রায় জীবনী - Satyajit Ray Biography in Bengali]

বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 Bengali Corvus Question and Answer : 

1. ‘কর্ভাস’ গল্প অবলম্বনে অর্গাস চরিত্র আলোচনা করো।

উত্তরঃ সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানমূলক কাহিনী ‘প্রফেসর শঙ্কুর ডায়রি’ থেকে গৃহীত ‘কর্ভাস’ গল্পে আর্গাস চরিত্রটিকে সৃষ্টি করেছেন। আলোচ্য গল্পের খলচরিত্র হিসেবে আর্গাস চরিত্রটি এক অনন্য নিদর্শন। তিনি চিলির সান্তিয়াগোর অধিবাসী ছিলেন। তার সম্পূর্ণ নাম দ্যেমিনগো বার্তেলেমে সারমিয়েনতো। তিনি পেশাগতভাবে জাদুকর হিসেবে পরিচিত।

মাত্র ঊনিশ বছর বয়স থেকে সে জাদু প্রদর্শন করে। এককালে জিপসিদের সঙ্গে সে বেশকিছু সময় অতিবাহিত করে। কর্ভাসের প্রতি আকৃষ্ট হয়ে সে পাখিটিকে লাভের আকাঙ্ক্ষায় উন্মত্ত হয়ে ওঠে। সে প্রফেসর শঙ্কুকে কোন ভাবে করায়ত্ত করতে না পেরে সে নিজের প্রচুর সম্পদশালীর কথা তাকে জানাতে দ্বিধা বোধ করে না। সে প্রফেসর শঙ্কুকে জানায় তার পঞ্চাশ কামরা বিশিষ্ট অট্টালিকা ও চারখানা ক্যাডিলাক গাড়ি আছে এবং সে একজন ক্রোড়পতি। সুতরাং সে যা পেতে চায় তার জন্য খরচ করতে পিছপা হয় না। সে অনাদায়ী কাজ আদায়ের জন্য বারবার তার শক্তির আশ্রয় নিয়েছে।

আর্গাস ছিল ছয় ফুট উচ্চতা বিশিষ্ট, টিয়া পাখির মত নাকযুক্ত, শীর্ণকায় একজন বিপদজনক মানুষ। চোখে তার মাইনাস কুড়ি পাওয়ারের চশমা থাকলেও কালো কোটের আস্তিনের ভেতর থেকে বেরিয়ে আসা শীর্ণ হাত দুটি দর্শকে মুগ্ধ হয়। তারমধ্যে আছে শিল্পীসুলভ, লোকরঞ্জনের মানসিকতার পরিবর্তে বাসনা পূরণের আকাঙ্ক্ষা। বাস্তবিক ক্ষেত্রে কৃপণ স্বভাবের আর্গাস কর্ভাসকে পাওয়ার বাসনায় প্রায় পনেরো হাজার টাকা প্রফেসর শঙ্কুকে দিতে চায়। কিন্তু প্রফেসর শঙ্কুকে কোনভাবেই সম্মত না করাতে পাড়ায় নিজের সম্মোহিনী শক্তিকে কাজে লাগিয়ে গোপনে কর্ভাসকে চুরি করে। এবং তাকে নিয়ে চলেও যেতে চায়। কিন্তু কর্ভাসের বুদ্ধিদিপ্ততা তাকে নিরস্ত্র করে।

2. ‘কর্ভাস’ গল্প অনুসারে কর্ভাসের মানবসুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও।

উত্তরঃ সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানমূলক কাহিনী ‘প্রফেসর শঙ্কুর ডায়রি’ থেকে গৃহীত ‘কর্ভাস’ গল্পে কর্ভাস নামের এক কাকের পরিচয় পাই। কর্ভাস অরনিথন যন্ত্রে অংক জ্যামিতি ইতিহাস ভূগোল পদার্থবিজ্ঞান রসায়ন প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করার পর তার মধ্যে মানব সুলভ বুদ্ধি বা হিউমান ইন্টেলিজেন্সও লক্ষ করা যায়।

চিলির রাজধানী শান্তি আগোতে পক্ষে বিজ্ঞানীদের সম্মেলনে যাবার জন্য প্রফেসর শঙ্কু তার ব্যাগ গোছাচ্ছিলেন। গোছানো শেষ হয়ে যখন তিনি বাক্সের ঢাকনা বন্ধ করেন তিনি বিস্মিত হয়ে দেখেন কর্ভাস সেই সুটকেসের চাবি দেয়া ঠোঁটে নিয়ে চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। চিলির উদ্দেশ্যে রওনা দেবার পূর্বে প্রফেসর শঙ্কু লক্ষ্য করেছিলেন কর্ভাস তার খাঁচার থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। প্রকৃত বিষয়টি অনুধাবন করতে অসমর্থ প্রফেসর শঙ্কু কর্ভাসকে খাঁচা থেকে মুক্তি প্রদান করলে সে প্রফেসর শঙ্কুর লেখার টেবিলের উপর দিয়ে বসে এবং ঠোঁট দিয়ে উপরের দেয়া যে ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে থাকে। তখন প্রফেসর শঙ্কু বেরাজ খুলে দেখেন যে পাসপোর্টটা সেখানেই রয়ে গিয়েছিল। জাদুকর অর্গাস যখন প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন, কর্ভাস খাঁচা থেকে বেরিয়ে টেবিল ল্যাম্পটি ঠোঁট দিয়ে নিভিয়ে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে প্রফেসর শঙ্কু ও সে দুজনেই ক্লান্ত। জাদুকর অর্গাস যখন কর্ভাস কে চুরি করে নিয়ে যাচ্ছিল গাড়ি চালানো অবস্থায় অর্গাসের চোখ থেকে মাইনাস বিশ পাওয়ারের চশমাটি খুলে নেয়। কারণ সে বুঝতে পেরেছিল চশমা ছাড়া জাদুকর চোখে দেখতেই পায় না। তাই আমরা বলতে পারি উক্ত ঘটনা গুলি কর্ভাসের হিউমান ইন্টেলিজেন্স-এর প্রতিফলন।

নবম শ্রেণীর সাজেশন | WBBSE Class 5 Suggestion

Class 5 Bengali Suggestion Click Here

Class 5 English Suggestion Click Here

Class 5 Geography Suggestion Click Here

Class 5 History Suggestion Click Here

Class 5 Science Suggestion Click Here

Class 5 Mathematics Suggestion Click Here

কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Corvus Question and Answer | এখন বাংলা - Ekhon Bangla

আশা করি এই পোস্টটি বা " কর্ভাস (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Corvus Question and Answer " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now