Telegram Group Join Now
WhatsApp Group Join Now

স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Swarnaparni Question and Answer

স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Swarnaparni Question and Answer : WBBSE Class 9th Bengali Swarnaparni Question and Answer | West Bengal Class 9th Bengali Swarnaparni Suggestion | নবম শ্রেণীর বাংলা স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর (West Bengal Class 9th Bengali Swarnaparni Question and Answer) নীচে দেওয়া হলো। এই পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা সাজেশন এর স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ।

রাজ্য

পশ্চিমবঙ্গ

বোর্ড

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ

ক্লাস

নবম শ্রেণী

বিষয়

বাংলা

অধ্যায়

স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর

স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th Bengali Swarnaparni Question and Answer 

MCQ | স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 9 Bengali Swarnaparni MCQ Question and Answer :

1. প্রোফেসর শঙ্কুর বাবা কোন অসুখে মারা যান ?

(A) হার্টব্লক

(B) ক্যানসার

(C) স্ট্রোক

(D) অজানা জ্বর

উত্তরঃ (A) হার্টব্লক।

2. স্বর্ণপর্ণী গাছড়ার সন্ধান দিয়েছিলেন—

(A) বিরিঞ্চিবাবা

(B) টিকড়িবাবা

(C) ভক্তবাবা

(D) সনাতনবাবা

উত্তরঃ (B) টিকড়িবাবা।

3. নিউটনের বয়স হল —

(A) ২৪ বছর

(B) ২৫ বছর

(C) ২৬ বছর

(D) ২৭ বছর

উত্তরঃ (A) ২৪ বছর।

4. লুপ্তস্মৃতি ফিরিয়ে আনার জন্য শঙ্কুর আবিষ্কার হল—

(A) রিমেমব্রেন

(B) অরনিথন

(C) লুমিনিম্যাক্স

(D) মিরাকিউরল

উত্তরঃ (A) রিমেমব্রেন।

5. প্রোফেসর শঙ্কুর বাবার নাম ছিল —

(A) ত্রিলোকেশ্বর শঙ্কু

(B) ত্রিভুবনেশ্বর শঙ্কু

(C) ত্রিপুরেশ্বর শঙ্কু

(D) ত্রিলোচনেশ্বর শঙ্কু

উত্তরঃ (C) ত্রিপুরেশ্বর শঙ্কু।

অতি সংক্ষিপ্ত | স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 9 Bengali Swarnaparni SAQ Question and Answer :

1. শঙ্কুর পত্রবন্ধু জেরেমি সানডার্স-এর কি হয়েছিল?

উত্তরঃ শংকর পত্রবন্ধু জেরেমি সানডার্স-এর যকৃতে ক্যান্সার হয়েছিল।

2. শঙ্কু ইংল্যান্ডে গিয়ে কি কি দেখেছিলেন?

উত্তরঃ শঙ্কু ইংল্যান্ডে গিয়ে ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কিটস–এর বাড়ি, ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, তুসোর মিউজিয়াম প্রকৃতি দেখেছিলেন।

3. গেস্টাপো কি?

উত্তরঃ জার্মানিতে হিটলারের শাসনকালে ইহুদিদের অত্যাচার ও নিধনের উদ্দেশ্য নিয়ে গুপ্ত পুলিশ বাহিনী গঠিত হয়েছিল, যাকে বলা হয় গেস্টাপো।

4. হিটলার কি চেয়েছিলেন?

উত্তরঃ হিটলার ইহুদী জাতিকে নির্মূল করে সমগ্র ইউরোপে এক বিশাল জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

5. প্রোফেসর শঙ্কুর জন্মদিন কবে?

উত্তরঃ প্রোফেসর শঙ্কুর জন্মদিন হল ১৬ জুন।

6. নিউটনের দীর্ঘায়ু হওয়ার কারণ কি?

উত্তরঃ নিউটনের দীর্ঘায়ু হওয়ার কারণ হল প্রোফেসর শঙ্কুর তৈরি ওষুধ মার্জারিন।

7. লিঙ্গুয়াগ্রাফ–এর কাজ কি?

উত্তরঃ যে কোন অচেনা ভাষা থেকে ইংরেজিতে অনুবাদের কাজ করে লিঙ্গুয়াগ্রাফ।

8. প্রোফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার কী?

উত্তরঃ প্রোফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার হল সর্বরোগনাশক বড়ি মিরাকিউরল।

9. প্রোফেসর শঙ্কুর বাবা কে ছিলেন?

উত্তরঃ প্রোফেসর শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু, গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন তিনি। তিনি আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন।

10. লুমিনিম্যাক্স কী?

উত্তরঃ ‘লুমিনিম্যাক্স’ হল প্রোফেসর শঙ্কুর একটি আবিষ্কার, এটি অতি সস্তায় উজ্জ্বল আলো দেয়।

11. টিক্‌ড়ীবাবা কে?

উত্তরঃ টিড়ীবাবা একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন সাধু। তিনি উশ্রী নদীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন।

12. স্বর্ণপর্ণীর উল্লেখ কোন বইতে আছে?

উত্তরঃ চরক সংহিতার পাতায় স্বর্ণপর্ণীর উল্লেখ রয়েছে।

বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 Bengali Swarnaparni Question and Answer : 

1. প্রফেসর শঙ্কুর ‘মিরাকিউরল’ ওষুধ আবিষ্কারের কাহিনি ‘স্বর্ণপর্ণী’ গল্প অবলম্বনে লেখো। 

উত্তরঃ বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিক তথা চলচ্চিত্রকার “সত্যজিৎ রায়” রচিত “প্রফেসর শঙ্কুর ডায়রি”-র অন্তর্গত “স্বর্ণপর্ণী” গল্পে আমরা প্রফেসর শঙ্কুর সর্বরোগনাশক বড়ি ‘মিরাকিউরল’ আবিষ্কারের কাহিনি সম্পর্কে অবগত হই।

টিকড়ীবাবার কাহিনি : প্রফেসর শঙ্কু তাঁর পিতা ত্রিপুরেশ্বর শঙ্কুর কাছে টিক্‌ড়ীবাবার সম্পর্কে জানতে পারেন। কাশীতে থাকাকালীন যখন টিকড়ীবাবা পান্ডুরোগে আক্রান্ত হয়েছিলেন তখন তাঁর গুরুদেব তাকে দুটো সোনেপত্তির পাতা গুঁড়ো করে দুধের সাথে রাতে শোবার আগে খাবার পরামর্শ প্রদান করলে, তিনি উপশম লাভ করেন।

স্বর্ণপর্ণীর সন্ধান : তাঁর পিতার মৃত্যুর পর প্রফেসর শঙ্কু অত্যাশ্চর্য সোনেপত্তী বা স্বর্ণপর্ণীর পাতা সংগ্রহের জন্য কসৌলির থেকে তিন ক্রোশ উত্তরে এক চামুন্দার মন্দিরের ভগ্নাবশেষের পিছনে জঙ্গলের পাশে এক ঝরণার ধারে স্বর্ণপর্ণীর গাছের সন্ধান পান। এই কাজে তাকে সহায়তা করে ঘোড়ার মালিক ছোটেলাল।

মিরাকিউরলের আবিষ্কার : স্বর্ণপর্ণী গাছ নিয়ে তিন্দিন পরে প্রফেসর শঙ্কু বাড়িতে প্রত্যাবর্তন করে সেই গাছের রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বভার অর্পণ করেন তাঁর বাড়ির মালি হরকিষণকে। গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্রের উপর তিনি প্রথম এই স্বর্ণপর্ণীর পাতা ওষুধ রূপে প্রয়োগ করে সফলতা পান। মালি হরকিষণের পরিচর্যায় তাদের বাগানের দক্ষিণদিকে আরো এগারোটি স্বর্ণপর্ণীর গাছ জন্মলাভ করলে প্রফেসর শঙ্কু সেই গাছের পাতা থেকে তৈরি করেন সর্বরোগনাশক বড়ি ‘মিরাকিউরল’ অর্থাৎ ‘মিরাক্‌ল কিওর ফর অল কমপ্লেন্টস’।

নবম শ্রেণীর সাজেশন | WBBSE Class 5 Suggestion

Class 5 Bengali Suggestion Click Here

Class 5 English Suggestion Click Here

Class 5 Geography Suggestion Click Here

Class 5 History Suggestion Click Here

Class 5 Science Suggestion Click Here

Class 5 Mathematics Suggestion Click Here

স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Swarnaparni Question and Answer | এখন বাংলা - Ekhon Bangla

আশা করি এই পোস্টটি বা " স্বর্ণপণী (সহায়ক পাঠ) সত্যজিৎ রায় - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Swarnaparni Question and Answer " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now