WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

করোনা যুদ্ধে হেরে গেলেন দিল্লির প্রাক্তন ক্রিকেটার 

করোনা যুদ্ধে হেরে গেলেন দিল্লির প্রাক্তন ক্রিকেটার

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: করোনা কেড়ে নিল ভারতের এক প্রাক্তন  ক্রিকেটারের প্রাণ৷ মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার মারা গেলেন দিল্লির প্রাক্তন এই ক্লাব ক্রিকেটার সঞ্জয় ডোভাল৷ এদিন পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়৷ দিল্লির ক্লাব ক্রিকেটে সঞ্জয় ডোভাল ছিলেন পরিচিত নাম৷ ৫৩ বছর বয়সি ক্রিকেটার দিল্লির প্রাক্তন অনূর্ধ্ব-২৩ দলের সাপোর্ট স্টাফ ছিলেন৷ কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে উঠতে না-পেরে এদিন তাঁর মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে৷
স্ত্রী এবং দুই ছেলেকে রেখে গিয়েছেন ডোভাল৷ বড় সিদ্ধন্ত, যিনি রাজস্থানের হয়ে প্রথমশ্রেণির ক্রিকেট খেলেন আর ছোট ছেলে একানশ, যিনি দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অভিষেক করেছিলেন।

ডিডিসিএ-এর এক কর্মকর্তা পিটিআই-কে জানান, ‘ডোবালের করোনার লক্ষণ দেখা দিয়েছিল এক সপ্তাহ আগেই৷ প্রথমে তাকে বাহাদুরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই ওর COVID-19 পজিটিভ ধরা পরে৷ তবে তার অবস্থার অবনতি ঘটে এবং উন্নততর সুযোগসুবিধার জন্য দ্বারকা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাকে প্লাজমা দেওয়া হয়েছিল কিন্তু চিকিত্সা কার্যকর হয়নি৷’




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe