WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

সিএবিতে বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা 

সিএবিতে বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: বুধবার ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষ্যে, সিএবিতে বিসি রায় ক্লাব হাউসে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করা হল। অন্য বছর এই দিনে সিএবিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এ বছর করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে, শুধুমাত্র মাল্যদান করেই শ্রদ্ধা জানালেন সিএবির আধিকারিকরা। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সহ সভাপতি নরেশ ওঝা, সহসচিব দেবব্রত দাস সহ অন্যান্যরা। 

করোনা পরিস্থিতিতে সিএবি দফতর বন্ধ রাখা হয়েছিল প্রায় দুমাস। এরপর দফতর খুললেও অল্প কর্মী নিয়ে সামাজিক দূরত্ব মেনে শুরু হয়েছে কাজ। তবে এখনও ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু করার কোনও ইঙ্গিত মেলে নি সিএবির পক্ষ থেকে। রাজ্যে দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই রাজ্য সরকারের অনুমতি পাওয়ার পরেই, সামাজিক বিধি মেনে কী ভাবে খেলা শুরু করা যায় তার পরিকল্পনা করা হবে। উল্লেখ্য ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন সিএবি কর্তারা। তবে আগামী মরসুমের জন্য দলের ছেলেদের ফিট রাখতে, বাংলার ক্রিকেটারদের জন্য অনলাইনে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe