WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe

মাস্ক না পড়লে গ্রেপ্তারের পাশাপাশি হতে পারে আর্থিক জরিমানা

মাস্ক না পড়লে গ্রেপ্তারের পাশাপাশি হতে পারে আর্থিক জরিমানা

নিউজ ডেস্ক : শিলিগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও এখনও হুশ ফেরেনি বহু মানুষের। করোনার স্বাস্থ্যবিধি না মেনেই তারা প্রকাশ্যেই ঘুড়ে বেড়াচ্ছেন। এর ফলে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই এবার করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ইতিমধ্যেই দার্জিলিং জেলায় করোনা আক্রন্তের সংখ্যা প্রায় ছয়শ’র কাছাকাছি। যার সিংহভাগই শিলিগুড়ির। এই পরিস্থিতিতেও এখনও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। সামাজিক দুরত্ব তো দুরস্থ, মাস্ক ছারাই যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ। স্বাস্থ্যবিধি ছাড়সাই যাত্রী পরিবহন করছে বহু অটো টোটো। এর বিরুদ্ধে এবার পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় দেখা গেল পুলিশকে অভিযান চালাতে। শিলিগুড়ির হাসমিচক সেবক মোর, পানিট্যাংকি মোর, এয়ারভিউ মোর সহ বিভিন্ন এলাকায় চলে পুলিশি অভিযান। এদিন যারা মাস্ক ব্যবহার করেননি তাদের সচেতন করেই ছেড়ে দেন। স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবনকারী টোটো চালকদেরও সাবধান করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পরবর্তীতে যদি কেও স্বাস্থ্যবিধি না মানেন অথবা মাস্ক ছাড়াই রাস্তায় বেড় হন তাদের গ্রেপ্তার করার পাশাপাশি আর্থিক জরিমানা করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক রাজেন ছেত্রী। এই অভিযান লাগাতার চলবে বলেও জানিয়েছেন এই পুলিশকর্তা।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
YouTube Subscribe